সংক্ষেপে সারা দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হরতাল অবিলম্বে নবনির্বাচিত জনপ্রতিনিধিদের নাম গেজেট আকারে প্রকাশের দাবিতে গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলা সদরে আজ মঙ্গলবার অর্ধদিবস হরতাল আহ্বান করা হয়েছে। ওই গেজেট প্রকাশে বিলম্বের জন্য স্থানীয় সাংসদ টি আই এম ফজলে রাব্বী চৌধুরীকে দায়ী করে গতকাল সোমবার দুপুরে তাঁর বিরুদ্ধে উপজেলায় ঝাড়ুমিছিল করে দুই ইউনিয়নের শতাধিক মানুষ। ঝাড়ুমিছিল ও হরতাল আহ্বানের কথা নিশ্চিত করেছেন সাদুল্যাপুর থানার ওসি হাসান ইনাম। গাইবান্ধা প্রতিনিধিকিশোরের লাশ রংপুরের কাউনিয়া উপজেলায় শাহজাহান মিয়া (১৬) নামের এক কিশোরের লাশ উদ্ধার করা হয়েছে। উপজেলার কুর্শা ইউনিয়নের দেওয়ান বাজারসংলগ্ন মহেশা গ্রামের রুহুল আমিনের বাড়ির খড়ের গাদা থেকে গতকাল সোমবার পুলিশ লাশটি উদ্ধার করে। নিহত শাহজাহান একই ইউনিয়নের সাধু কুটিরঘাট গ্রামের মৃত আবদুল কাদেরের ছেলে। কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কৃষ্ণ কুমার সরকার বলেন, ময়নাতদন্তের জন্য লাশ রংপুরে হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। কাউনিয়া ( রংপুর) প্রতিনিধিমানববন্ধনরাজশাহী মেডিকেল কলেজকে চিকি ৎসা বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করে জাতীয় নেতা এ এইচ এম কামরুজ্জামানের নামে নামকরণের দাবিতে মানববন্ধন হয়েছে। নগরের সাহেববাজার জিরো পয়েন্টে গতকাল সোমবার ছাত্রলীগের সাবেক নেতারা ওই মানববন্ধনের আয়োজন করেন। এতে বক্তব্য দেন সংগঠনের সাবেক নেতা ও সিটি করপোরেশনের প্যানেল মেয়র শরিফুল ইসলাম, নাইমুল হক, আয়েন উদ্দিন, মোমিনুল হক প্রমুখ। নিজস্ব প্রতিবেদক, রাজশাহীগ্রেপ্তার ৫বাগেরহাটে ৩০০ লিটার দেশি মদসহ পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। শহরের পুরাতন রেলওয়ে কলোনি থেকে গতকাল সোমবার দুপুরে বিষ্ণু রবিদাস, মিঠু রবিদাস, ইমরান খান, আবদুল্লাহ আল নোমান ও আবদুল্লাহ মুসল্লিকে গ্রেপ্তার করে পুলিশ। তাঁদের মধ্যে প্রথম দুজন মদ বিক্রেতা ও অপর তিনজন ক্রেতা বলে জানিয়েছে পুলিশ। ঘটনা নিশ্চিত করে বাগেরহাট মডেল থানার ওসি মো. মোয়াজ্জেম হোসেন বলেন, এ ব্যাপারে মাদক আইনে মামলা হয়েছে। বাগেরহাট প্রতিনিধি