সংক্ষেপে সারা দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনসিডিলসহ আটকবরগুনার আমতলী উপজেলায় গত মে, জুন, জুলাই—এই তিন মাসে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে কমপক্ষে ২০ মাদক ব্যবসায়ী আটক হয়েছে। উপজেলার মানিকঝুড়ি এলাকা থেকে গতকালও আলতাফ গাজী নামের এক মাদক ব্যবসায়ীকে র‌্যাব-৮ পটুয়াখালী ক্যাম্পের সদস্যরা আট বোতল ফেনসিডিলসহ আটক করেন। থানার এএসআই নূর আলম বলেন, আলতাফকে থানায় হস্তান্তর করা হয়েছে। আমতলী (বরগুনা) প্রতিনিধি।নিহত ১কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলায় বজ্রপাতে গতকাল একজন কৃষক নিহত ও দুজন আহত হয়েছেন। এ ছাড়া একটি গরুও মারা গেছে। উপজেলার পৌর এলাকার তেলিচারা মহল্লার শান্তু মিয়া জমি থেকে গরু আনতে গেলে বজ্রপাতে গরুটি ঘটনাস্থলে মারা যায় এবং হাসপাতালে নেওয়ার পথে তিনিমারা যান। এদিকে বজ্রপাতে গৃহবধূ আনোয়ারা ও বাদল আহত হয়েছেন। কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি।নকল সার উদ্ধারযশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়ায় গতকাল মঙ্গলবার দুই শ কার্টন ভেজাল ও নকল দস্তা সার উদ্ধার করা হয়েছে। জানা গেছে, যশোরের এম এইচ কেমিক্যালের মালিক হজরত আলী দীর্ঘদিন ধরে নাটোরের ক্রাউন কেমিক্যাল কোম্পানির সারের প্যাকেট নকল করে দস্তা সার রবি এন্টারপ্রাইজের কাছে বিক্রয় করছিল। ক্রাউন কোম্পানির মালিক আবদার রহমান বিষয়টি উপজেলা প্রশাসনকে অবহিত করেন। পরে সহকারী কমিশনার (ভূমি) মাকসুদা ইয়াসমিন ও কৃষি কর্মকর্তা সোহরাব হোসেন অভিযান চালিয়ে এসব সার উদ্ধার করেন। অভয়নগর (যশোর) প্রতিনিধি।গ্রেপ্তার ৩নেত্রকোনার মদন উপজেলায় অবৈধভাবে পাচারের অভিযোগে ৪০ বস্তা সার জব্দ করা হয়েছে। উপজেলা কৃষি বিভাগ ও থানা পুলিশ গত সোমবার এসব সার জব্দ করে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে। পুলিশ এক সার বিক্রেতাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে। তাঁরা হলেন বিজয় দে, সুজন পণ্ডিত ও জসিম উদ্দিন। থানার ওসি কামরুল হোসেন বলেন, তাঁদেরকে কারাগারে পাঠানো হয়েছে। কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি।ক্ষমতায় না থাকলেজাতীয় সংসদের হুইপ মুজিবল হক গত সোমবার কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলা পরিষদ মিলনায়তনে দুস্থদের মধ্যে তাঁর স্বেচ্ছাধীন তহবিল থেকে তিন লাখ, ধর্মবিষয়ক মন্ত্রণালয় থেকে এক লাখ পাঁচ হাজার, শিক্ষা মন্ত্রণালয় থেকে দুই লাখ, জেলা পরিষদ বৃত্তির ৫২ হাজার ও সমাজকল্যাণ মন্ত্রণালয়ের দেড় লাখসহ মোট আট লাখ টাকা নগদ ও চেকের মাধ্যমে বিতরণ করেন। এতে ইউএনও মোতাহার হোসেন সভাপতিত্ব করেন। চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি।পচা মাংস জব্দময়মনসিংহের নান্দাইল পৌরবাজারের কসাই তারা মিয়ার দোকান থেকে গতকাল বিপুল পরিমাণ পচা মাংস জব্দ করা হয়েছে। পৌরসভার স্বাস্থ্য পরিদর্শক শাহজাহান মিয়া ওই দোকান থেকে এসব পচা মাংস জব্দ করেন। পরে পৌর মেয়র আজিজুল ইসলাম লিখিতভাবে আট পচা মাংস বিক্রেতার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে থানায় অভিযোগ করেছেন। নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি।