সংক্ষেপে সারা দেশ
বিবেককে নাড়াসম্প্রতি সংঘটিত ভয়াবহ বন্যা চট্টগ্রামের বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া বেশ কিছু ছাত্রের বিবেককে নাড়া দেয়। তাঁরা দল বেঁধে ছুটে আসেন নিজের এলাকায়। তাঁদেরই সংগঠন ‘কক্সশায়ার স্টুডেন্ট সোসাইটি’ চট্টগ্রামের উদ্যোগে বন্যাকবলিত অসহায় মানুষের পাশে দাঁড়ান তাঁরা। ইমরানুল হাসান, মীর কায়েস উদ্দীন ও আশিকুর রহমানসহ আরও কয়েকজন ছাত্র বলেন, নিজেরা এবং অন্যের কাছ থেকে চাঁদা নিয়ে তাঁরা গত সোমবার রামু ও কক্সবাজারের তিন শতাধিক পরিবারকে নগদ ২০০ টাকা ও ত্রাণসামগ্রী দেন। রামু (কক্সবাজার) প্রতিনিধি।তিন ছাত্র আটকটাঙ্গাইলের ঘাটাইল উপজেলার পাকুটিয়া বাসস্ট্যান্ড থেকে গত বুধবার সন্ধ্যায় দুটি রামদাসহ তিনজন মাদ্রাসা ছাত্রকে আটক করা হয়েছে। তাঁরা হলেন উপজেলার দেউলাবাড়ী দারুল কোরআন নিজামীয়া মাদ্রাসার ছাত্র দেউলাবাড়ী গ্রামের মোহাম্মদ মনিরুজ্জামান (১৭), মোহাম্মদ সোলায়মান (১৯) ও একই মাদ্রাসার ছাত্র মধুপুর উপজেলার নাগবাড়ী গ্রামের ইদ্রিস আলী (১৭)। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি।যুবকের কারাদণ্ডমৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় গত বুধবার ভ্রাম্যমাণ আদালত তিনটি ব্যবসাপ্রতিষ্ঠানকে ৯০ হাজার টাকা জরিমানা করেছেন। এ ছাড়া ফেনসিডিল বিক্রির সময় হাতেনাতে গ্রেপ্তার এক যুবককে এক বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) গোলাম মওলার নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে শ্রীমঙ্গল র্যাব ক্যাম্পের সদস্যরা অংশ নেন। গোলাম মওলা বলেন, মেসার্স শের আলী অ্যান্ড ব্রাদার্সের মালিক কদর আলীকে ৫০ হাজার, নেহাল মসলা কারখানার মালিক উকিল আলীকে ১০ হাজার এবং নুর ফুডস অ্যান্ড রেস্টুরেন্টের মালিক নুরুল ইসলামকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি।