সংক্ষেপে সারা দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জরিমানাভেজাল ও মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি, ওজনে কারচুপি এবং নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দাম আদায়সহ বিভিন্ন অপরাধে কক্সবাজারের রামু উপজেলায় ১৩টি ব্যবসাপ্রতিষ্ঠানকে মোট এক লাখ ৩৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গত বৃহস্পতিবার উপজেলার ফকিরাবাজারে ওই অভিযান চালানোর সময় বর্ধন ফার্মেসি ও কাশেম বীজ ভান্ডার নামের দুই প্রতিষ্ঠান থেকে দুই বস্তা মেয়াদোত্তীর্ণ ওষুধ ও কীটনাশক জব্দ করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী হাকিম শহীদ মো. ছাইদুল হক বিষয়টি নিশ্চিত করেছেন। রামু (কক্সবাজার) প্রতিনিধিন।গ্রেপ্তার ১বরিশালের উজিরপুর উপজেলার পশ্চিম নারায়ণপুর এলাকার নিজ বাড়ি থেকে গত বৃহস্পতিবার রাতে হাফিজুর রহমান নামের এক ব্যক্তিকে অস্ত্রসহ গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। র‌্যাবের ভাষ্যমতে, হাফিজুর সর্বহারার সদস্য। এ অভিযোগ প্রত্যাখ্যান করে হাফিজুরের স্ত্রী বিউটি বেগম বলেন, মিথ্যা অভিযোগ এনে তাঁর স্বামীকে ফাঁসানো হয়েছে। উজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকুমার রায় বলেন, অস্ত্র আইনে মামলা করে হাফিজুরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। বরিশাল অফিস।লাশ উত্তোলনচাঁদপুরে নির্যাতন করে হত্যার ২০ দিন পর আদালতের নির্দেশে পুনরায় ময়নাতদন্তের জন্য ফারজানা আক্তার বীথি (২০) নামের এক গৃহবধূর লাশ গত বৃহস্পতিবার কবর থেকে তোলা হয়েছে। মামলার তদন্ত কর্মকর্তা চাঁদপুর সদর মডেল থানার উপপরিদর্শক (এসআই) মো. গোলাম কিবরিয়া বলেন, সদর উপজেলার সকদি পাঁচগাঁও এলাকার জহির খানের মেয়ে বীথির স্বামী বিদেশে থাকেন। ননদের স্বামী রুস্তম গত ১৪ জুলাই বীথিকে গলা টিপে হত্যা করেন বলে অভিযোগ রয়েছে। চাঁদপুর প্রতিনিধি।শিক্ষার্থী গ্রেপ্তারনিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন হিযবুত তাহ্রীরের প্রচারপত্রসহ গত বৃহস্পতিবার বিকেলে সিলেটের রিকাবীবাজার এলাকা থেকে এক শিক্ষার্থীকে গ্রেপ্তার করেছে পুলিশ। মো. আমজাদ হোসেন নামের ওই শিক্ষার্থী শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ব্যবসা প্রশাসন বিভাগের চতুর্থ বর্ষ দ্বিতীয় সেমিস্টারে পড়েন। কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) খায়রুল ফজল বলেন, সিলেটের মুখ্য বিচারিক হাকিম আদালতের নির্দেশে গতকাল শুক্রবার আমজাদকে কারাগারে পাঠানো হয়েছে। শাহজালাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি।বদলিকর্তব্যে অবহেলার অভিযোগে চাঁদপুুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুশফিকুর রহমানকে রাঙামাটি জেলায় বদলি করা হয়েছে। পুলিশের বিভাগীয় নির্দেশে গত বৃহস্পতিবার রাতে নতুন ওসি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন চাঁদপুর গোয়েন্দা (ডিবি) পুলিশের ওসি মো. জাকের হোসাইন। জেলা পুলিশের একাধিক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, মুশফিকুর রহমান নতুন কর্মস্থলে যোগদান না করে সাত দিনের ছুটি নিয়ে ঢাকা অঞ্চলে বদলির জন্য আবেদন করেছেন। চাঁদপুর প্রতিনিধি।