সংক্ষেপে সারা দেশ
আসামি ছিনতাইখুলনার তেরখাদা উপজেলায় ডাকাতি মামলার দুই আসামি মাসুদ হোসেন ও মহিবুর রহমানকে তাদের সহযোগীরা পুলিশের কাছ থেকে ছিনিয়ে নিয়ে গেছে। ওই দুই আসামিকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যাওয়ার পথে গতকাল রোববার দুপুরে এ ঘটনা ঘটে। মামলার তদন্ত কর্মকর্তা তেরখাদা থানার উপপরিদর্শক (এসআই) মোশাররফ হোসেন বলেন, এ ঘটনায় মামলা হয়েছে। খুলনা অফিস।প্রচারপত্রসহ আটককুমিল্লা শহরের পশ্চিম বাগিচাগাঁও জামে মসজিদের সামনে থেকে নিষিদ্ধ জঙ্গি সংগঠন হিযবুত তাহ্রীরের সদস্য আতিকুরকে সরকারবিরোধী প্রচারপত্রসহ গত শনিবার সন্ধ্যায় আটক করেছে পুলিশ। তিনি কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের হিসাববিজ্ঞান বিভাগের স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষার্থী। তাঁর বাড়ি কুমিল্লার বরুড়া উপজেলার হোসেনপুর গ্রামে। নিজস্ব প্রতিবেদক, কুমিল্লা।ঈদের পর নির্বাচনঈদুল ফিতরের পর কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার ছয়টি ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচন অনুষ্ঠিত হবে। জেলা নির্বাচন কর্মকর্তা মিছবাহ উদ্দিন আহমেদ গতকাল রোববার প্রথম আলোকে বিষয়টি নিশ্চিত করেছেন। উল্লেখ্য, সীমানা নিয়ে মামলা থাকায় বাগমারা উত্তর ও দক্ষিণ, বেলঘর উত্তর ও দক্ষিণ এবং ভুলইন উত্তর ও দক্ষিণ ইউপির নির্বাচন স্থগিত করা হয়েছিল। নিজস্ব প্রতিবেদক, কুমিল্লা।