সংক্ষেপে সারা দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শপথ গ্রহণজয়পুরহাটের আক্কেলপুর উপজেলার পাঁচটি ইউনিয়ন পরিষদের (ইউপি) নবনির্বাচিত চেয়ারম্যান ও সদস্যরা শপথ নিয়েছেন। উপজেলা পরিষদ সভাকক্ষে গতকাল সোমবার পাঁচ চেয়ারম্যনকে শপথবাক্য পাঠ করান জেলা প্রশাসক অশোক কুমার বিশ্বাস। এ ছাড়া ৬০ জন সদস্যকে শপথ পাঠ করান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এ এম রফিকুন্নবী। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আনোয়ারুল হক, ভাইস চেয়ারম্যান মাহফুজা সুলতানা, স্থানীয় প্রেসক্লাবের সভাপতি রাজেন্দ্রপ্রসাদ আগরওয়ালা প্রমুখ। আক্কেলপুর (জয়পুরহাট) প্রতিনিধিতা ৎ ক্ষণিক বদলিঅনিয়ম ও দুর্নীতির অভিযোগে সাতক্ষীরা সদর উপজেলার ভারপ্রাপ্ত প্রাথমিক শিক্ষা কর্মকর্তা তপন কুমার কর্মকারকে তা ৎ ক্ষণিক বদলির (স্ট্যান্ড রিলিজ) আদেশ দেওয়া হয়েছে। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) জাহাঙ্গীর হোসেন চৌধুরীর এক আদেশে গত রোববারের মধ্যে তাঁকে নতুন কর্মস্থল বাগেরহাট জেলার মংলা উপজেলায় যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে। অন্যথায় তিনি ৮ আগস্ট থেকে ওই পদ থেকে অব্যাহতি পেয়েছেন বলে গণ্য করা হবে। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা পঞ্চানন বালা। নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরাওজনে কম দেওয়ায়...ফরিদপুর শহরের চকবাজার ও ময়রাপট্টি এলাকায় পণ্য বিক্রির সময় ওজনে কম দেওয়ার দায়ে আট ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে। ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে দোষী সাব্যস্ত করে ওই ব্যবসায়ীদের কাছ থেকে ভ্রাম্যমাণ আদালত গতকাল সোমবার মোট পাঁচ হাজার ৭০০ টাকা জরিমানা আদায় করেন। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) বশিরুল ইসলাম ও জেলার নির্বাহী হাকিম শহীদুল ইসলাম। ফরিদপুর অফিস