সংক্ষেপে সারা দেশ
মুরগির খোপ থেকে...বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার খাউলিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য চান মিঞা হাওলাদারের বাড়ির একটি মুরগির খোপ থেকে একটি বিদেশি রিভলবার, তিন বোতল ফেনসিডিল ও ১১ পুরিয়া গাঁজা উদ্ধার করেছে পুলিশ। গত সোমবার রাতে উপজেলার পূর্ব চিপা বারুইখালী গ্রামে ওই অভিযানের পর চান মিঞাকে আটক করেছে পুলিশ। বিষয়টি নিশ্চিত করে পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান হাফিজুর রহমান বলেন, চান মিঞাকে কারাগারে পাঠানো হয়েছে। বাগেরহাট প্রতিনিধিককটেল উদ্ধাররাজশাহী বিশ্ববিদ্যালয়ের মাদার বখ্শ হলের ১১৪ নম্বর কক্ষ থেকে গতকাল মঙ্গলবার একটি ককটেল উদ্ধার করেছে পুলিশ। ওই কক্ষে আরবি বিভাগের ছাত্র ও ছাত্রশিবিরের ক্যাডার হিসেবে পরিচিত তহিরুল হাসান থাকতেন। গত বছরের ৮ ফেব্রুয়ারি শিবিরের হামলায় ছাত্রলীগের কর্মী ফারুক হোসেন নিহত হওয়ার পর তহিরুল আত্মগোপন করেন। সম্প্রতি কক্ষটি নতুন করে বরাদ্দ দেওয়ার সিদ্ধান্ত হলে পুরোনো জিনিসপত্র অপসারণের সময় হলের এক কর্মচারী একটি বস্তার মধ্যে ওই ককটেলটি দেখতে পান। রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধিমানববন্ধনচাঁদপুরের শাহরাস্তি প্রেসক্লাব সদস্য ও স্থানীয় দৈনিক চাঁদপুর সংবাদ-এর উপজেলা প্রতিনিধি সজল পালের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদ ও হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন হয়েছে। উপজেলা পরিষদের সামনে দোয়াভাঙ্গা-চিতোষীবাজার সড়কে গতকাল মঙ্গলবার দুপুরে ওই মানববন্ধনের পর উপজেলা পরিষদ মিলনায়তনে এক প্রতিবাদ সভা হয়। শাহরাস্তি (চাঁদপুর) প্রতিনিধিঅবৈধ স্থাপনা উচ্ছেদচাঁদপুর লঞ্চঘাটে ৩৫টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) নির্দেশে গতকাল মঙ্গলবার এই উচ্ছেদ অভিযান চালানো হয়। এতে নেতৃত্ব দেন জেলা নির্বাহী হাকিম মো. বজলুর রশিদ। উচ্ছেদ অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন বিআইডব্লিউটিএর বন্দর কর্মকর্তা মো. আবুল বাশার। চাঁদপুর প্রতিনিধিআবার গ্রেপ্তারমুক্তি পাওয়ার পর ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক এস এম ওবায়দুল হক নাসিরকে আবার কারা ফটক থেকে গ্রেপ্তার করা হয়েছে। ছাত্রদলের কেন্দ্রীয় নেতারা এ ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে লক্ষ্য করে ককটেল নিক্ষেপের একটি ঘটনায় নাসিরকে গত ৯ জুলাই গ্রেপ্তার করা হয়েছিল। গতকাল বিকেলে নাসির কারাগার থেকে মুক্তি পান। তবে বের হওয়ার সঙ্গে সঙ্গেই তাঁকে আবার গ্রেপ্তার করা হয়। নিজস্ব প্রতিবেদক