সংক্ষেপে সারা দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভর্তি পরীক্ষা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ২০১১-১২ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণীতে ভর্তি পরীক্ষা আগামী ২৩ অক্টোবর থেকে শুরু হবে। আর সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে একই শিক্ষাবর্ষের প্রথম বর্ষ প্রথম সেমিস্টারের ভর্তি পরীক্ষা শুরু হবে ২৯ অক্টোবর থেকে। গতকাল বুধবার বিশ্ববিদ্যালয় দুটিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়। তবে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রার্থীর যোগ্যতা এখনো চূড়ান্ত করা হয়নি। রাজশাহী ও শাহজালাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি।কারাগারে শপথকারাগারের ভেতরেই গতকাল বুধবার দুপুরে শপথ নিয়েছেন হবিগঞ্জের দুই ইউনিয়ন পরিষদের (ইউপি) নবনির্বাচিত চেয়ারম্যান। তাঁরা হলেন জেলার বানিয়াচং উপজেলার কাগাপাশা ইউপির নূরুল ইসলাম ও মন্দরী ইউপির শাহ আলম। বিধি অনুযায়ী প্রজ্ঞাপন জারির ৩০ দিনের মধ্যে নবনির্বাচিত চেয়ারম্যানদের শপথ নেওয়ার কথা। কিন্তু পৃথক দুটি হত্যা মামলায় আদালতের নির্দেশে তাঁরা জেলহাজতে রয়েছেন। তাই জেলা প্রশাসক মাহমুদ হাসান কারাগারের ভেতরেই তাদের শপথবাক্য পাঠ করান। হবিগঞ্জ প্রতিনিধি।আলোচনা সভাসিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনে গতকাল বুধবার ‘পরোক্ষ ধূমপানকে না বলুন, অন্যদের সচেতন করুন’ শীর্ষক আলোচনা সভা হয়। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের ফেসবুকভিত্তিক ‘পরোক্ষ ধূমপানকে না বলুন’ নামের একটি সংগঠন এই আলোচনা সভার আয়োজন করে। সভায় তিনটি সিদ্ধান্ত নেওয়া হয়। শাহজালাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি।সাবেক অর্থসচিব গোলাম কিবরিয়ার ইন্তেকালসাবেক মহা-হিসাবনিরীক্ষক (কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল) গোলাম কিবরিয়া গতকাল বুধবার সকালে তাঁর উত্তরার বাসায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তাঁর বয়স হয়েছিল ৮২। গোলাম কিবরিয়া ১৯৫৬ সালে পাকিস্তান অডিট অ্যান্ড অ্যাকাউন্টস সার্ভিসে কর্মজীবন শুরু করেন। তিনি বাংলাদেশ সরকারের অর্থসচিব এবং বিশ্বব্যাংকের অল্টারনেট নির্বাহী পরিচালক হিসেবেও কাজ করেছেন।মরহুম ফাহিমা বেগম ও আবদুল আজিজের জ্যেষ্ঠ ছেলে কিবরিয়াকে উত্তরা ৭ নম্বর সেক্টর জামে মসজিদে জানাজা শেষে ৪ নম্বর সেক্টরের কবরস্থানে দাফন করা হয়েছে। তিনি স্ত্রী নাদেরা বেগম, দুই ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। পরিবারের পক্ষ থেকে মরহুমের সুহূদ ও শুভাকাঙ্ক্ষীদের কাছে তাঁর বিদেহী আত্মার জন্য দোয়াপ্রার্থনা করা হয়েছে। বিজ্ঞপ্তি।