সংক্ষেপে সারা দেশ
আট দফা দাবিতেআট দফা দাবিতে নোয়াখালীর চাটখিল পৌর সদরে মুক্তিযুদ্ধে শহীদ পরিবারের সন্তানেরা গত বৃহস্পতিবার দুপুরে সমাবেশ করেছেন। দাবিগুলোর মধ্যে রয়েছে শহীদ পরিবারের জন্য আজীবন ভাতা চালু ও বাড়ি বরাদ্দ দেওয়া, শহীদদের নামে শিক্ষাপ্রতিষ্ঠানের নামকরণ, পাঠাগার ও স্মৃতিস্তম্ভ নির্মাণ, শহীদের সন্তানের জন্য পৃথক পরিচয়পত্র প্রদান প্রভৃতি। সমাবেশে সাংবাদিক দিদার-উল আলমের সভাপতিত্বে বক্তব্য দেন শহীদ মুক্তিযোদ্ধাদের সন্তান মহিউদ্দিন পারভেজ, এস এম কবির হোসেন, ফুয়াদ হাসান, মো. তাজুল ইসলাম প্রমুখ। চাটখিল (নোয়াখালী) প্রতিনিধি।আত্মহত্যাহবিগঞ্জের মাধবপুর উপজেলার নোয়াটি গ্রামে সীমা রানী (২০) নামের এক গৃহবধূ আত্মহত্যা করেছেন। পারিবারিক কলহের জেরে গত বৃহস্পতিবার দিবাগত রাতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন তিনি। এ ঘটনার সত্যতা নিশ্চিত করে তেলিয়াপাড়া পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) আতিকুর রহমান প্রথম আলোকে বলেন, গতকাল শুক্রবার সকালে সীমার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা হয়েছে। মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি।গ্রেপ্তার ৩টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার ব্রাহ্মণশাসন বাজারে একটি ট্রাক থেকে গতকাল শুক্রবার বিকেলে ১১০ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে পুলিশ। এ সময় কলেজছাত্র মিঠুন, তাঁর দুই সহযোগী সুজন ও সুমনকে গ্রেপ্তার করা হয়। তাঁদের বাড়ি রাজশাহী সদর উপজেলার পিরোজপুর গ্রামে। ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মমিনুর রহমান বলেন, এ ঘটনায় মামলা হয়েছে। তিনজনকেই থানাহাজাতে রাখা হয়েছে। ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি।বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুটাঙ্গাইলের ঘাটাইল উপজেলার চান্দশি গ্রামে গত বৃহস্পতিবার রাতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আরিফ হোসেন (২১) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার সকালে তাঁর লাশ উদ্ধার করে পুলিশ। আরিফের বাড়ি উপজেলার ঝড়কা গ্রামে। এ ঘটনার সত্যতা নিশ্চিত করে ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মমিনুর রহমান বলেন, আরিফের হাতে বিদ্যুতের তার ছিল। এ ঘটনায় অপমৃত্যুর মামলা করা হয়েছে। ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি।গ্রেপ্তার ৪ময়মনসিংহের ভালুকা উপজেলার বিভিন্ন এলাকায় গত বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে নেশা জাতীয় ইনজেকশন ও গাঁজাসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন মন্তাজ শেখ, আল আমীন, বাবলু মিয়া ও ধনু মিয়া। মন্তাজের বাড়ি জামালপুরের মাদারগঞ্জ উপজেলায়। অন্য তিনজনের বাড়ি ভালুকা উপজেলায়। ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকিউর রহমান বলেন, এ ঘটনায় মামলা হয়েছে। গতকাল শুক্রবার আদালতের মাধ্যমে মন্তাজকে কারাগারে পাঠানো হয়েছে। অন্যদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ময়মনসিংহ অফিস।