সংক্ষেপে সারা দেশ
বিনা টিকিটেবিনা টিকিটে ভ্রমণের দায়ে ২১ ট্রেনযাত্রীর কাছ থেকে তিন হাজার ৫০ টাকা জরিমানা আদায় করা হয়েছে। কুমিল্লা রেলস্টেশনে গত শুক্রবার বিভিন্ন ট্রেনে অভিযান চালিয়ে ওই যাত্রীদের জরিমানা করে রেলওয়ে পুলিশ। বিষয়টি নিশ্চিত করে রেলওয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা (জিআরআই) কাজী মকবুল হোসেন বলেন, নিয়মিত এ রকম অভিযান হলে বিনা টিকিটে ভ্রমণকারীর সংখ্যা কমে যাবে। নিজস্ব প্রতিবেদক, কুমিল্লা।হেরোইনসহ গ্রেপ্তারনেত্রকোনা শহরের সাতপাই কালীবাড়ি এলাকা থেকে গত শনিবার সন্ধ্যায় হেরোইনসহ খুশি বেগম নামের এক নারীকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। পুলিশ জানিয়েছে, সাতপাই এলাকার বাসিন্দা খুশি দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করছেন। এর আগেও তিনি একাধিকবার মাদকসহ গ্রেপ্তার হন। কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি।বেগুনি নয়কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার বিভিন্ন হোটেল-রেস্তোরাঁয় বেগুনির নামে বিক্রি হচ্ছে পেঁপের তৈরি একই ধরনের খাবার। কাঁচা পেঁপের টুকরোর সঙ্গে বেসন-মসলা মিশিয়ে তেলে ভাজার পর ওই খাবারটি বেগুনি নামে বিক্রি করা হচ্ছে। নাম প্রকাশে অনিচ্ছুক হোটেলের কয়েকজন কর্মচারী বলেন, এক কেজি বেগুন থেকে যে পরিমাণ বেগুনি তৈরি করা যায়, তার চেয়ে অনেক বেশি পরিমাণ তৈরি করা যায় সমপরিমাণ পেঁপে থেকে। তাড়াইল (কিশোরগঞ্জ) প্রতিনিধি। লাশ উদ্ধারকিশোরগঞ্জের বাজিতপুর উপজেলায় অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। উপজেলার দিলালপুর ইউনিয়নের শশেরদিঘি এলাকা থেকে গতকাল রোববার সকালে লাশটি উদ্ধার করে পুলিশ। বাজিতপুর থানার উপপরিদর্শক (এসআই) জহিরুল ইসলাম বলেন, সম্ভবত কয়েক দিন আগে ওই ব্যক্তি নিহত হয়েছেন। লাশে পচন ধরায় বয়স অনুমান করা সম্ভব হয়নি। ময়নাতদন্তের জন্য লাশ জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিজস্ব প্রতিবেদক, ভৈরব।