সংক্ষেপে সারা দেশ
পাঁচ জলদস্যু গ্রেপ্তারলক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরগজারিয়া থেকে গতকাল সোমবার পাঁচ ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ দাবি করেছে, গ্রেপ্তারকৃত ব্যক্তিরা জলদস্যুতার সঙ্গে জড়িত। চরগজারিয়া পুলিশ ক্যাম্প সূত্রে জানা গেছে, দুপুরের দিকে গোপন সংবাদের ভিত্তিতে চরগজারিয়ার আশ্রয়ণ প্রকল্পের চার নম্বর ব্যারাক হাউস এলাকায় অভিযান চালিয়ে শেখ ফরিদ, সোহেল, আরজু, জাফর ও ইউসুফ নামে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে তিনটি এলজি ও ২১টি গুলিসহ বেশ কয়েকটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। চরগজারিয়া পুলিশ ক্যাম্পের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মো. আলমগীর ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। রামগতি (লক্ষ্মীপুর) প্রতিনিধিকারাদণ্ডচাঁদপুরের মতলব উত্তর উপজেলায় মাদক বিক্রির দায়ে ইকবাল হোসেন (২৯) নামের এক ব্যক্তিকে এক বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। ইকবাল ফরাজিকান্দি ইউনিয়নের বড়হলদিয়া গ্রামের আবুল হাশেমের ছেলে। মতলব উত্তর থানা সূত্রে জানা গেছে, গতকাল সোমবার সকাল ১০টার দিকে উপজেলার সাড়ে পাঁচানী মাদ্রাসার পাশ থেকে ১০০ গ্রাম গাঁজাসহ ইকবালকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তাঁকে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হলে আদালত তাঁকে ওই সাজার আদেশ দেন। মতলব উত্তর (চাঁদপুর) প্রতিনিধিদুই ব্যবসায়ী আটকটাঙ্গাইলের নাগরপুরে পাচারের সময় ১৫০ বস্তা চিনিসহ দুই ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। গতকাল সোমবার সকালে উপজেলা সদরের বটতলা মোড় থেকে পুলিশ চিনিভর্তি ট্রাকসহ তাঁদের আটক করে। ব্যবসায়ীরা হচ্ছেন শঙ্কর সাহা (৪৮) ও তাঁর ভাতিজা রাজিব সাহা (২৬)। তাঁরা পুলিশকে জানিয়েছেন, ট্রাকযোগে তাঁরা চিনি নিয়ে ময়মনসিংহে যাচ্ছিলেন। টাঙ্গাইল অফিস