সংক্ষেপে সারা দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লাশ উদ্ধারবাগেরহাটের ফকিরহাট উপজেলার শ্যামবাগাত গ্রামের একটি ডোবা থেকে পুলিশ গতকাল বুধবার শরিফুল ইসলাম (৩১) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে। তিনি জেলা শহরের খারদ্বার এলাকার সরদার আবদুস সালামের ছেলে। তাঁকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে। নিহত শরিফুলের ভগ্নিপতি সরদার নাছির উদ্দিন জানান, শরিফুল গত শনিবার ঢাকার উদ্দেশে বাড়ি থেকে রওনা হন। এর পর থেকে তিনি নিখোঁজ ছিলেন। ফকিরহাট থানার উপপরিদর্শক (এসআই) বিধান চন্দ্র রায় জানান, ময়নাতদন্তের জন্য লাশ বৃহস্পতিবার (আজ) সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে। বাগেরহাট প্রতিনিধি।খুনময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার দড়িবৃ গ্রামে গত শনিবার বাড়ির সীমানাপ্রাচীর নিয়ে বিরোধের জের ধরে দুই পক্ষের সংঘর্ষে আহত এক ব্যক্তি গতকাল বুধবার মারা গেছেন। তাঁর নাম হাসেম আকন্দ (৩৫)। পুলিশ জানায়, বাড়ির সীমানাপ্রাচীর নিয়ে শনিবার হাসেম আকন্দের সঙ্গে তাঁর চাচাতো ভাই নজরুল ইসলাম আকন্দের ঝগড়া বাধে। এ সময় নজরুলের পক্ষের লোকজনের হামলায় হাসেম, তাঁর স্ত্রী কোহিনুর (২৫) ও ভাই হোসেন (২৮) গুরুতর আহত হন। গতকাল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান হাসেম। এ ঘটনায় থানায় হত্যা মামলা দায়ের করা হয়েছে। ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি।