সংক্ষেপে সারা দেশ
গ্রেপ্তার ১কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার সালিমপুর গ্রামের নিজ বাড়ি থেকে গতকাল বৃহস্পতিবার তিন হত্যা মামলার পলাতক আসামি ফারুক আহমেদকে গ্রেপ্তার করেছে পুলিশ। আদালতের মাধ্যমে গতকালই তাঁকে কারাগারে পাঠানো হয়েছে। ফারুক আহমেদ উপজেলার মথুরাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এবং একই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান। কুষ্টিয়া অফিস।ককটেল উদ্ধারচাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলার ইসলামপুর ইউনিয়নের পোড়াগাহ এলাকা থেকে গতকাল বৃহস্পতিবার পরিত্যক্ত অবস্থায় ১০টি ককটেল উদ্ধার করেছে র্যাব। মামলার পর ককটেলগুলো সদর থানায় জমা দেওয়া হয়েছে। সদর থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) ইসমত আরা বলেন, র্যাব-৫-এর একটি দল গতকাল সকালে লক্ষ্মীনারায়ণপুর পোড়াগাহ এলাকার একটি ধানখেতে অভিযান চালিয়ে এসব ককটেল উদ্ধার করে। নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ।অস্ত্রসহ গ্রেপ্তারফরিদপুরে তিনটি গুলিভর্তি একটি বিদেশি পিস্তলসহ এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। শহরের প্রাণকেন্দ্র সুপার মার্কেটের একটি গলি থেকে গতকাল বৃহস্পতিবার মো. তৈয়ব শেখকে (২৩) গ্রেপ্তার করা হয়। তাঁর বাড়ি সদরের অম্বিকাপুর ইউনিয়নের পূর্ব রামকান্তপুর গ্রামে। এ ব্যাপারে পুলিশ বাদী হয়ে অস্ত্র আইনে মামলা করেছে। ফরিদপুর অফিস।মানববন্ধনসাতক্ষীরার ৬৬টি ইউনিয়নের জলাবদ্ধ এলাকা থেকে পানিনিষ্কাশন, জেলাকে বন্যাদুর্গত এলাকা ঘোষণা, বানভাসিদের জন্য সরকারিভাবে পর্যাপ্ত ত্রাণ-সহায়তা, কপোতাক্ষ ও বেতনা নদী খননসহ জেলার পানিবন্দী সব ক্ষতিগ্রস্ত সড়ক দ্রুত মেরামতের দাবিতে মানববন্ধন হয়েছে। সাতক্ষীরা প্রেসক্লাবের সামনের সড়কে গতকাল বৃহস্পতিবার জেলা ইজিবাইক শ্রমিক ইউনিয়ন এ মানববন্ধন করে। এ সময় বক্তব্য দেন সংগঠনের সভাপতি শরদিন্দু ঘোষ, সাধারণ সম্পাদক গাউস সরদার প্রমুখ। নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা।