সংক্ষেপে সারা দেশ
সেগুন কাঠ উদ্ধাররাঙামাটির বাঘাইছড়ি উপজেলার বটতলা এলাকা থেকে গতকাল শনিবার ২১৮ ঘনফুট চোরাই সেগুন কাঠ উদ্ধার করা হয়েছে। উপজেলার কাচালং নদ দিয়ে ওই সেগুন কাঠ পাচার করা হচ্ছিল। বাংলাদেশের সীমান্ত রক্ষী বাহিনী (বিজিবি) ও বন বিভাগের যৌথ অভিযানে উদ্ধার করা ওই সেগুন কাঠের বর্তমান বাজারমূল্য প্রায় দুই লাখ ১৬ হাজার টাকা বলে জানিয়েছে স্থানীয় বন বিভাগ। বাঘাইছড়ি (রাঙামাটি) প্রতিনিধি।ডাকাতির প্রস্তুতিকালে...মৌলভীবাজারের জুড়ী উপজেলা সদরের কয়েকটি রেস্তোরাঁয় অভিযান চালিয়ে পুলিশ গত শুক্রবার রাতে চারজনকে গ্রেপ্তার করেছে। তাঁরা একটি বাড়িতে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। এ সময় তাদের দুই সহযোগী আগ্নেয়াস্ত্রসহ পালিয়ে যান। গ্রেপ্তার হয়েছেন বড়লেখা উপজেলার হাসিমপুর গ্রামের কাদির আহমদ, সৎপুরের জসিম আহমদ, জুড়ীর কালিনগরের খালিক মিয়া ও ইউসুফনগরের মো. কবির। বিষয়টি নিশ্চিত করে এএসপি মো. আলমগীর হোসেন বলেন, জুড়ীর শালদিঘা গ্রামের একটি বাড়িতে ডাকাতির ঘটনায় দায়ের করা মামলায় ওই ডাকাতদের গ্রেপ্তার করা হয়েছে। জুড়ী (মৌলভীবাজার) প্রতিনিধি।পোনামাছ অবমুক্তমৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার পতনঊষার ইউনিয়নের কেওলার হাওরে ৩২৫ কেজি দেশীয় বিভিন্ন প্রজাতির পোনামাছ অবমুক্ত করা হয়েছে। হাওর অঞ্চলে মৎস্য চাষ ও ব্যবস্থাপনা কর্মসূচির আওতায় মৎস্য অধিদপ্তরের অধীনে গতকাল শনিবার সকালে ওই পোনামাছ অবমুক্ত করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) প্রকাশকান্তি চৌধুরী। উপস্থিত ছিলেন স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সেলিম আহমদ চৌধুরী, মৎস্য কর্মকর্তা মো. আসাদ উল্লাহ, সাংবাদিক প্রণীত রঞ্জন দেবনাথ প্রমুখ। কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি।কুপিয়ে জখমঢাকার দোহার উপজেলার চরজয়পাড়া গ্রামে শুক্রবার দুষ্কৃতকারীরা তিনজনকে কুপিয়ে গুরুতর জখম, আসবাব ভাঙচুর ও লুটপাট করেছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দোহার উপজেলার চরজয়পাড়া গ্রামে জিল্লুর রহমানের বাড়িতে চার-পাঁচজন দুষ্কৃতকারী প্রবেশ করে লাল মিয়া (৫১), তাঁর স্ত্রী শিউলি বেগম (২৬) ও মেয়ে লায়মাকে (৫) কুপিয়ে গুরুতর জখম, আসবাব ভাঙচুর ও মালামাল লুটপাট করেছে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে। নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধিগাঁজাসহ আটক ২নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় গত শুক্রবার রাতে একটি প্রাইভেট কারে ৩৫ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব। তাঁরা হলেন—কুমিল্লার ব্রাহ্মণপাড়ার বাগড়া এলাকার মৃত জাহাঙ্গীর মিয়ার ছেলে সাইফুল ইসলাম (২৫) ও ব্রাহ্মণবাড়িয়ার কসবার পুটিয়া এলাকার আলফাজ আলীর ছেলে খোকন মিয়া (৩০)। সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইউনুস আলী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। নারায়ণগঞ্জ প্রতিনিধি কাউন্সিলনারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের ২০১১-১৩ কার্যবর্ষের অষ্টম দ্বিবার্ষিক কাউন্সিলে প্রদীপ ঘোষ বাবু সভাপতি ও মনি সুপান্ত সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। গত শুক্রবার শহরের চাষাঢ়ায় নারায়ণগঞ্জ জেলা শিশু একাডেমী মিলনায়তনে নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের অষ্টম দ্বিবার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত হয়। নারায়ণগঞ্জ প্রতিনিধি