সংক্ষেপে সারা দেশ
বিদায় সংবর্ধনাকুমিল্লার দাউদকান্দি উপজেলার বরকোটা স্কুল অ্যান্ড কলেজের সহকারী প্রধান শিক্ষক অনুকূল চন্দ্র সাহা, সিনিয়র শিক্ষক নেত্র বিকাশ সূত্রধর ও পাঁচগাছিয়া ইউনিয়ন উচ্চবিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোবারক হোসেনকে বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে। স্থানীয় সংগঠন লাল সবুজের উদ্যোগে নৈয়ার ড. খন্দকার মোশাররফ হোসেন উচ্চবিদ্যালয় মিলনায়তনে গতকাল শনিবার আয়োজিত ওই সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিটেশ্বর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান খোরশেদ আলম। উপস্থিত ছিলেন কৃষি মন্ত্রণালয়ে অতিরিক্ত সচিব আনোয়ার ফারুক, থানার ওসি উত্তম কুমার চক্রবর্তী, প্রধান শিক্ষক ফেরদৌস রহমান প্রমুখ। দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধি।গ্রেপ্তার ৪সুনামগঞ্জের ধরমপাশা উপজেলার হলিদাকান্দা গ্রাম ও মধ্যবাজারের শয়তানখালী ব্রিজ থেকে গত শনিবার রাতে ভারতীয় মদ ও গাঁজাসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার হয়েছেন উপজেলার হলিদাকান্দা গ্রামের বাবুল মিয়া, কালন মিয়া, আকতাপাড়া গ্রামের তফাজ্জল হোসেন ও পার্শ্ববর্তী মোহনগঞ্জ উপজেলার দেওথান গ্রামের কৃষ্ণ চন্দ্র সাহা। ধরমপাশা থানার উপপরিদর্শক (এসআই) মোল্লা খালিদ হোসেন বলেন, এ ব্যাপারে পৃথক দুটি মামলা হয়েছে। ধরমপাশা (সুনামগঞ্জ) প্রতিনিধি।