সংক্ষেপে সারা দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কর্মশালাফেনী জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে গতকাল মঙ্গলবার ‘নারীর বিরুদ্ধে সহিংসতা প্রতিরোধ কর্মসূচি বাস্তবায়ন’ শীর্ষক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় সরকার জাতিসংঘের উন্নয়ন সংস্থা ইউএনডিপি ও বেসরকারি সংস্থা ব্র্যাকের সহযোগিতায় আয়োজিত ওই কর্মশালায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক আলতাফ হোসেন চৌধুরী এবং প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. আবদুল কুদ্দুস খান। অনুষ্ঠানে বক্তব্য দেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুর রহমান, ভাইস চেয়ারম্যান সাহিদা বেগম, সোনাগাজী উপজেলা পরিষদের চেয়ারম্যান কামরুল আনাম প্রমুখ। নিজস্ব প্রতিবেদক, ফেনী।কমিটি গঠনকুমিল্লার নাঙ্গলকোট উপজেলা প্রেসক্লাবে এক যুগ পর গত রোববার নতুন কমিটি গঠন করা হয়েছে। সাংবাদিক আবদুল কাদেরকে সভাপতি ও রতন মজুমদারকে সাধারণ সম্পাদক করে গঠিত ১১ সদস্যবিশিষ্ট কার্যকরী কমিটির অন্য সদস্যরা হলেন: মো. আবুল খায়ের (সহসভাপতি), মো. খোরশেদ আলম (যুগ্ম সম্পাদক), মো. জামাল উদ্দিন (সাংগঠনিক সম্পাদক), বারী উদ্দিন আহমেদ (কোষাধ্যক্ষ), মো. আজিমুল্লা হানিফ (দপ্তর সম্পাদক), এম এ আজিজ (ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক), তোফায়েল আহম্মেদ ভূঁইয়া (কার্যনির্বাহী সদস্য) ও শিমিন সুলতানা (সদস্য)। এ ছাড়া সাংবাদিক নঈম নিজামকে প্রধান করে পাঁচ সদস্যের একটি উপদেষ্টা কমিটি গঠন করা হয়েছে। চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি।ইয়াবাসহ গ্রেপ্তার ৬টাঙ্গাইলে এক হাজার ৩৭০টি ইয়াবা বড়িসহ ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শহরের আকুরটাকুরপাড়ার আবহাওয়া অফিসের পার্শ্ববর্তী হাবিবুর রহমানের বাসা থেকে গত সোমবার গভীর রাতে সালমান ওরফে সোলায়মান ওরফে কামাল, তাঁর স্ত্রী নার্গিস আক্তার ওরফে সোমা ও মো. ডানোকে এক হাজার ৩০০টি ইয়াবা বড়ি ও ২১ হাজার টাকাসহ গ্রেপ্তার করে পুলিশ। এরপর তাঁদের দেওয়া তথ্য অনুযায়ী সদর উপজেলার তারটিয়া বাসস্ট্যান্ড থেকে জাহিদ, রফিকুল আলম ওরফে রিমন ও জাহাঙ্গীর হোসেনকে ৭০টি ইয়াবা বড়িসহ গ্রেপ্তার করা হয়। টাঙ্গাইল অফিস।গ্রেপ্তার ১কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার বনগ্রাম ইউনিয়নের বনগ্রামে সুলেমান পাগলা (৫৬) নামের এক ব্যক্তিকে খুন করার অভিযোগে হারুন নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত সোমবার রাতে নিহতের লাশ উদ্ধার করে কিশোরগঞ্জ হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ। এ ব্যাপারে গতকাল মঙ্গলবার একটি হত্যা মামলা হয়েছে। কটিয়াদী থানার উপপরিদর্শক (এসআই) মো. মিজানুর রহমান বলেন, বনগ্রামের বাসিন্দা হারুন গত সোমবার বিকেলে সুলেমানকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। হত্যার অভিযোগ স্বীকার করেছেন হারুন। কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি।