সংক্ষেপে সারা দেশ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গ্রেপ্তার ২যশোর শহরের রেল সড়কের একটি বাড়ি থেকে ৭৪ বোতল বিদেশি মদ ও ৪৪ ক্যান বিয়ারসহ সিরাজুল ইসলাম ও জামাল মোল্লা নামের দুই যুবককে আটক করা হয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর যশোরের উপপরিচালক আবুল হোসেনের নেতৃত্বে গতকাল বৃহস্পতিবার সকালে অভিযান চালিয়ে ওই যুবকদের আটক করে পুলিশে সোপর্দ করা হয়। যশোর অফিস।‘টক্কর সাপ’কুমিল্লার তিতাস উপজেলার বাতাকান্দি বাজার থেকে স্থানীয়ভাবে কথিত একটি ‘টক্কর সাপ’ উদ্ধার করে বিভাগীয় বন্য প্রাণী সংরক্ষণ কেন্দ্রে পাঠিয়েছে পুলিশ। স্থানীয় মৃৎশিল্পী আবুল হোসেন গত শনিবার তাঁর দোকানের একটি মাটির পাতিলে সাপটি দেখতে পান। তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম নূরুল আলম তালুকদার ওই সাপটি উদ্ধার করে কুমিল্লায় বন বিভাগে নিয়ে অবমুক্ত করার কথা নিশ্চিত করেছেন। দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধি।