সংক্ষেপে সারা দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গুলিবিদ্ধ লাশকুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় অজ্ঞাত এক যুবকের (২৬) গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়েছে। উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের কিশোরনগর গ্রামের বটতলা মোড় থেকে গতকাল শুক্রবার সকালে পুলিশ ওই লাশ উদ্ধার করে। স্থানীয় লোকজন প্রথমে লাশটি দেখে পুলিশে খবর দেয়। বিষয়টি নিশ্চিত করে দৌলতপুর থানার ওসি মাসুদুল আলম জানান, নিহত ব্যক্তির মাথায় গুলির একটি চিহ্ন রয়েছে। এ ব্যাপারে মামলা হয়েছে। কুষ্টিয়া অফিস।গ্রেপ্তার ১কক্সবাজারের মহেশখালী উপজেলার হোয়ানক ইউনিয়নের টাইমবাজার এলাকা থেকে আবদুর রশিদ নামের এক ব্যক্তিকে গতকাল শুক্রবার দুপুরে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁর বাড়ি হোয়ানক ইউনিয়নের পুঁইছড়া এলাকায়। গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে মহেশখালী থানার ওসি (তদন্ত) তৌহিদ কবির জানান, এলাকার চিহ্নিত সন্ত্রাসী আবদুর রশিদের বিরুদ্ধে হত্যাসহ ছয়টি মামলা রয়েছে। এত দিন তিনি পলাতক ছিলেন। মহেশখালী (কক্সবাজার) প্রতিনিধি।ডাকাত গ্রেপ্তারডাকাতির অভিযোগে ব্রাহ্মণবাড়িয়া সরাইল উপজেলায় মিলন মিয়া নামের এক ব্যক্তিকে আটক করা হয়েছে। উপজেলার চুন্টা ইউনিয়নের রসুলপুর গ্রামে গত বৃহস্পতিবার রাতে স্থানীয় জনতা মিলনকে আটক করে পুলিশে সোপর্দ করে। মিলনের বাড়ি উপজেলার পানিশ্বর ইউনিয়নের তারাখলা গ্রামে। গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে সরাইল থানার ওসি মো. জহিরুল ইসলাম খান জানান, এ ব্যাপারে মামলা হয়েছে। পুলিশের কাছে ওই ডাকাতির কথা স্বীকার করেছে মিলন। সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি।বজ্রপাতে মৃত্যুকিশোরগঞ্জের নিকলী উপজেলার রুদারপুরড্ডা হাওরে মাছ ধরার সময় বজ্রপাতে আবদুল করিম (৩৫) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার দুপুরে ওই বজ্রপাতে আরও দুজন আহত হয়েছে। আহত সাইদু মিয়াকে বাজিতপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে এবং ছন্দু মিয়াকে নিকলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন নিকলী থানার ওসি মাহবুব আলম। নিকলী (কিশোরগঞ্জ) প্রতিনিধি।