সংক্ষেপে সারা দেশ
গ্রেপ্তারমৌলভীবাজার থেকে গত শুক্রবার দিবাগত রাতে পাচার হওয়া চার হাজার ৮৮৪ কেজি রাবারভর্তি ট্রাকসহ তিন পাচারকারীকে গ্রেপ্তার করেছে মাধবপুর থানা পুলিশ। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন: রাজনগর উপজেলার দাশখিলা গ্রামের আখলেছ মিয়া (৩৫), চট্টগ্রামের আগ্রাবাদ ছোটপুল এলাকার মোহাম্মদ হোসেন (৪৫) এবং একই এলাকার বাসিন্দা আসলাম মিয়া (৪৮)। মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি।চোর আটকচাঁদপুরের মতলব উত্তর উপজেলায় আলমগীর (২৩) নামের এক ব্যক্তিকে চুরির অভিযোগে আটক করেছে মতলব উত্তর থানা পুলিশ। মতলব উত্তর থানা পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল শনিবার ভোর পাঁচটায় উপজেলার গজরা নামক স্থান থেকে পাঁচটি মোবাইল ফোন, ১১ হাজার টাকা, একটি ঘড়ি, তালা ভাঙার যন্ত্র, চুরি করার বিভিন্ন সরঞ্জামসহ স্থানীয় জনতা তাঁকে আটক করে। আটক হওয়া আলমগীরের বাড়ি মতলব দক্ষিণ উপজেলার কলাদী গ্রামে। মতলব উত্তর (চাঁদপুর) প্রতিনিধি।ট্রলার আটক বাগেরহাটের মংলার পশুর নদীর দাকোপ থানার চালনা বাজার এলাকা থেকে গতকাল শনিবার সার ও গমবোঝাই একটি ট্রলার আটক করেছে কোস্টগার্ড। কোস্টগার্ড পশ্চিম জোনের স্টাফ কর্মকর্তা লেফটেন্যান্ট বদরুদ্দোজা বলেন, সকালে চালনা বাজার এলাকার পরিমল সাহার গোয়ালঘরসংলগ্ন গুদামঘর থেকে কোস্টগার্ডের সদস্যরা ১২০ বস্তা ইউরিয়া সার, ১৩ বস্তা গমসহ একটি ট্রলার আটক করেন। অভিযানকারীদের উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা পালিয়ে যান। মংলা (বাগেরহাট) প্রতিনিধি।আত্মহত্যার চেষ্টাবগুড়ার ধুনট উপজেলায় স্বামীর কাছে ঈদ উপলক্ষে নতুন শাড়ি চেয়ে পাননি গৃহবধূ আলেয়া খাতুন। এ কারণে গত শুক্রবার তিনি বিষপান করে আত্মহত্যার চেষ্টা করেন। তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। জানা গেছে, উপজেলার ধেরুয়াহাটি গ্রামের আবুল কালাম আজাদ একজন কৃষক। ঈদ উপলক্ষে আলেয়া তাঁর কাছে নতুন শাড়ি কিনে দেওয়ার দাবি করেন। এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়ার একপর্যায়ে আলেয়া বিষপান করে আত্মহত্যার চেষ্টা করেন। ধুনট (বগুড়া) প্রতিনিধি।দুজন গ্রেপ্তারফেনীর ছাগলনাইয়া উপজেলায় পুলিশ গত শুক্রবার ২০০ বোতল ভারতীয় ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে। এ সময় পুলিশ ফেনসিডিল বহনকারী একটি সিএনজিচালিত অটোরিকশাও আটক করে। এ ঘটনায় মাদকদ্রব্য আইনে একটি মামলা হয়েছে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইনুল আবসার ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার, অটোরিকশা আটক ও মামলা দায়েরের সত্যতা নিশ্চিত করেছেন। নিজস্ব প্রতিবেদক, ফেনী।যুবক নিহতকিশোরগঞ্জের নিকলীতে মাত্র এক দিনের ব্যবধানে হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে মো. রফিক (২০) নামের আরও এক যুবক নিহত হয়েছেন। গতকাল শনিবার ভোরে উপজেলার কারপাশা ইউনিয়নের নানশ্রী এলাকায় এ ঘটনা ঘটে। নিকলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুব আলম এ ঘটনার সত্যতা স্বীকার করেছেন। নিকলী (কিশোরগঞ্জ) প্রতিনিধি।