সংক্ষেপে সারা দেশ
গাভি বিতরণচাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলায় একটি বাড়ি একটি খামার প্রকল্পের অধীনে গতকাল সোমবার ১১টি গাভি বিতরণ করা হয়েছে। উপজেলা পল্লী উন্নয়ন ও সমবায় কার্যালয় প্রাঙ্গণে অতিদরিদ্র ১১ জন ব্যক্তির মধ্যে এসব গাভি বিতরণ করা হয়। উপজেলা প্রশাসন ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের (বিআরডিবি) যৌথ উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এনামুল হক। ফরিদগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধিঅগ্নিকাণ্ডজামালপুরের মাদারগঞ্জ উপজেলার শ্যামগঞ্জ বাজারে অগ্নিকাণ্ডে একটি দোকান ও একটি বাসার প্রায় সব মালামাল পুড়ে গেছে। গত রোববার রাত সাড়ে নয়টার দিকে বাসার ভেতরে মোমবাতির আগুন থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। পরে বাজারের লোকজনের ঘণ্টা খানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। দোকান ও বাসার মালিকের দাবি, অগ্নিকাণ্ডে প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। ব্যবসায়ীদের অভিযোগ, আগুন নিয়ন্ত্রণে আনার শেষ মুহূর্তে জামালপুর ও সরিষাবাড়ী ফায়ার সার্ভিসের লোকজন ঘটনাস্থলে এসে পৌঁছান। মাদারগঞ্জ (জামালপুর) প্রতিনিধিজলাবদ্ধতা নিরসনেমৌলভীবাজারের কাওয়াদিঘি হাওরের জলাবদ্ধতা নিরসনের দাবিতে পক্ষকালব্যাপী নানা কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদের মৌলভীবাজার জেলা শাখা। গত রোববার কাওয়াদিঘি হাওরের মৌলভীবাজার সদর ও রাজনগর উপজেলার বিভিন্ন এলাকা পরিদর্শনে গিয়ে একটি প্রতিনিধিদল এ কর্মসূচি ঘোষণা করে। কর্মসূচির মধ্যে রয়েছে গ্রামে গ্রামে জনসংযোগ, উঠান বৈঠক, পথসভা, হাটসভা ও কৃষক সমাবেশ। প্রতিনিধি দলের সদস্যরা হাওরসংলগ্ন ইউনিয়ন পরিষদের নির্বাচিত জনপ্রতিনিধি ও বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের সঙ্গে মতবিনিময় করেন। মৌলভীবাজার প্রতিনিধিগলিত লাশ উদ্ধারময়মনসিংহের ভালুকা-গফরগাঁও সড়কের ভাওয়ালীয়াবাজু বাজার বেইলি ব্রিজের নিচ থেকে গতকাল শনিবার অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। সূত্র জানায়, শনিবার সকালে স্থানীয় জেলেরা পানিতে ভাসমান একটি লাশ দেখতে পান। পরে ভালুকা মডেল থানার পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকিউর রহমান বলেন, লাশের শরীরে অসংখ্য আঘাতের চিহ্ন রয়েছে। ময়মনসিংহ অফিসআহত ১৫জামালপুরের মাদারগঞ্জ উপজেলার চর পাকেরদহ গ্রামে গতকাল সোমবার দুই পক্ষের সংঘর্ষে নারীসহ ১৫ জন আহত হয়েছে। আহত ব্যক্তিদের মধ্যে কলম মিয়া, গুলবর সেখ, শিল্পী বেগম, নছের সেখ ও আসাদ মিয়াকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এলাকাবাসী জানায়, উপজেলার চর পাকেরদহ গ্রামের কলম ও প্রতিবেশী নছেরের মধ্যে বেশ কিছু দিন ধরে ধানের চারা কেনাকাটা নিয়ে বিরোধ চলছিল। এরই জের ধরে গতকাল সকালে এ ঘটনা ঘটে। মাদারগঞ্জ (জামালপুর) প্রতিনিধি