সংক্ষেপে সারা দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাচারের সময়ভৈরবে গতকাল শুক্রবার ৫০ কেজি গাঁজা ও একটি প্রাইভেট কারসহ দুই মাদক পাচারকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, লিটন মিয়া (২৫) ও আলী আকবর (২৮)। পুলিশ জানায়, গোপন সূত্রে তাদের কাছে খবর আসে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্ত এলাকা থেকে মাদকের একটি বড় চালান সড়কপথে কিশোরগঞ্জে যাচ্ছে। এ খবরে গতকাল ভোরে পুলিশ ভৈরবে ঢাকা-কিশোরগঞ্জ আঞ্চলিক মহাসড়কে অবস্থান নেয়। সকাল ছয়টার দিকে ভৈরবের গাজিরটেক এলাকায় চালানটি আটক করা হয়। নিজস্ব প্রতিবেদক, ভৈরব।বন কর্মকর্তা গ্রেপ্তারখাগড়াছড়ির দীঘিনালায় শিক্ষককে অপহরণ চেষ্টার অভিযোগে গত সোমবার দিজেশ চাকমা (২৮) নামে এক বন কর্মকর্তাকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ ও অপহরণ হওয়া শিক্ষক সূত্রে জানা গেছে, গত ২৭ আগস্ট উপজেলার মাস্টারপাড়া এলাকার বাসিন্দা প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক পূর্ণেন্দু বিকাশ চাকমা (৬২) ও তাঁর স্ত্রী সুনিতা চাকমাকে (৫০) দিজেশ চাকমার নেতৃত্বে ২০-২১ জন যুবক অস্ত্রের মুখে অপহরণ করে। তবে কিছু দূর যাওয়ার পর পুলিশ অপহরণকারীদের কবল থেকে তাঁদের উদ্ধার করে। ঘটনার পরদিন পূর্ণেন্দু থানায় মামলা করেন। দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধি।আগ্নেয়াস্ত্রসহ গ্রেপ্তারমৌলভীবাজার পৌর এলাকার বেড়িরপাড় থেকে গত সোমবার দুটি বিদেশি রিভলবার ও সাত রাউন্ড গুলিসহ তিনজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন সবুজ মিয়া (২৪), রাজন আহমেদ (২৬) ও সোহেল আহমদ (১৮)। র‌্যাব সূত্র জানায়, সোমবার রাত সাড়ে ১২টার দিকে বেড়িরপাড়ের শাহ মোস্তফা সড়কে একটি প্রাইভেটকারে তল্লাশি করার সময় অস্ত্রসহ ওই যুবকদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের সময় তারা র‌্যাবের প্রতি একটি গুলি ছুড়ে পালানোর চেষ্টা করে। শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি।