সংক্ষেপে সারা দেশ
দেশের শত্রুএভারেস্ট বিজয়ী এম এ মুহিত বলেছেন, মাদক দেশ ও জাতির শত্রু। মাদক যুবসমাজকে ধ্বংসের শেষ প্রাপ্তে নিয়ে যাচ্ছে। নোয়াখালীর চাটখিল উপজেলা সভাকক্ষে গতকাল রোববার চাটখিল স্টুডেন্টস ফোরাম অব ঢাকা আয়োজিত মাদকবিরোধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এতে সভাপতিত্ব করেন চাটখিল স্টুডেন্টস ফোরাম অব ঢাকার সভাপতি ইব্রাহিম খলিল। সমাবেশ শেষে মুহিতের নেতৃত্বে মাদকবিরোধী শোভাযাত্রা পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। চাটখিল (নোয়াখালী) প্রতিনিধি।যুবক আহতমৌলভীবাজারের কুলাউড়া উপজেলার ভাটেরা এলাকায় গত শনিবার রাতে দুর্বৃত্তদের হামলায় শফিকুল ইসলাম (২৫) নামে এক যুবক আহত হয়েছেন। তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ সময় হামলাকারীরা তাঁর মোটরসাইকেল, মুঠোফোন ও নগদ এক হাজার ২০০ টাকা ছিনিয়ে নেয়। পরে পুলিশ মোটরসাইকেলটি উদ্ধার করেছে। এ ঘটনায় গতকাল আহতের বড় ভাই রফিকুল চারজনকে আসামি করে মামলা করেছেন। মৌলভীবাজার প্রতিনিধি।তামার তার উদ্ধার জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় যমুনা সার কারখানা কোম্পানি লিমিটেডে গত শনিবার চোরাকারবারী চক্র কারখানার স্টোর রুমের তালা খুলে প্রায় অর্ধকোটি টাকার মূল্যবান তামার তার চুরি করে নিয়ে যাওয়ার পথে নিরাপত্তা প্রহরীরা দেখে ফেলেন। পরে নিরাপত্তা প্রহরীরা সংঘবদ্ধ হয়ে চোরকারবারীদের ধাওয়া করলে তাঁরা তার ফেলে পালিয়ে যান। এরপর নিরাপত্তা প্রহরীরা ওই তার উদ্ধার করেন। সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি।নিহত ১চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলায় গত শনিবার ট্রাকের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশায় থাকা ইউনিলিভার কোম্পানির এক কর্মচারী নিহত হয়েছেন। কুমিল্লা-চাঁদপুর মহাসড়কের মিঠানিয়া সেতুর পশ্চিম পাশে এ দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলেই আমিনুল ইসলাম (৩২) নামের এক ব্যক্তি মারা গেছেন। এ ছাড়া আহত তোফায়েল টিপু ও মো. মমিনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। হাজীগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি।