সংক্ষেপে সারা দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আদেশ ১৫ সেপ্টেম্বরআয়কর ফাঁকির অভিযোগে করা মামলায় জামায়াতে ইসলামীর নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে অভিযোগ গঠনবিষয়ক শুনানি গতকাল সোমবার শেষ হয়েছে। ১৫ সেপ্টেম্বর এ বিষয়ে আদেশের জন্য দিন ধার্য করেছেন আদালত। ঢাকার বিশেষ জজ আদালত-৩-এর বিচারক মোজাম্মেল হোসেন শুনানি শেষে এ তারিখ ধার্য করেন। গত বছরের ১৯ আগস্ট জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এ মামলা করে। মামলায় অভিযোগ করা হয়, সাঈদী ২০০৫-০৯ করবর্ষ পর্যন্ত দুই কোটি ২৭ লাখ ৪০ হাজার ১২০ টাকার আয় গোপন এবং সম্পদের তথ্য গোপন করে আয়কর বিবরণীতে মিথ্যা তথ্য দিয়েছেন। এর ওপর প্রযোজ্য ৫৬ লাখ ৪৬ হাজার ৮১২ টাকার আয়কর ফাঁকি দিয়েছেন। এ মামলায় সাঈদী হাইকোর্ট থেকে জামিন পেলেও একাত্তরে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে বর্তমানে কারাগারে রয়েছেন। আদালত প্রতিবেদকটাকা ছিনতাইরাজধানীর মিরপুর ১১ নম্বর সেকশনে গতকাল সোমবার দুপুরে ছিনতাইকারীরা কুপিয়ে ও ছুরিকাঘাত করে রাজু শেখ (৪০) নামের এক ডিম ব্যবসায়ীর কাছ থেকে ৮৪ হাজার টাকা ছিনিয়ে নিয়ে গেছে। রাজু শেখকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনা সম্পর্কে জানতে চাইলে পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহাবুদ্দিন প্রথম আলোকে বলেন, আহতের পক্ষ থেকে থানায় কোনো অভিযোগ করা হয়নি। নিজস্ব প্রতিবেদকসাহায্য বিতরণখুলনায় বন্ধ হয়ে যাওয়া দাদা দিয়াশলাই কারখানার শ্রমিক-কর্মচারীদের মধ্যে সরকারি চাল ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে। ঈদুল ফিতর উপলক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে গতকাল সোমবার ৭২৪ জন শ্রমিক-কর্মচারীকে জনপ্রতি ১০ কেজি চাল এবং নগদ পাঁচ শ টাকা করে দেওয়া হয়েছে। জেলা ব্যায়ামাগারে ওই ত্রাণ বিতরণকালে উপস্থিত ছিলেন সিটি করপোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক, জেলা প্রশাসক জমসের আহাম্মদ খন্দকার, অতিরিক্ত জেলা প্রশাসক জাহিদুল ইসলাম, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মতিউর রহমান প্রমুখ। খুলনা অফিসযাবজ্জীবনফরিদপুরে মাদক মামলায় দোষী সাব্যস্ত করে মো. ইউনুস ফকির নামের এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে। জেলার অতিরিক্ত দায়রা আদালতের বিচারক মো. বারেকুজ্জামান গতকাল সোমবার এ রায় দেন। আসামি ইউনুস ফকির এ সময় আদালতে উপস্থিত ছিলেন। আদালত সূত্র জানায়, ২০০৮ সালের ২২ আগস্ট সন্ধ্যায় গোয়েন্দা পুলিশের একটি দল অভিযান চালিয়ে ইউনুসের বাড়ি থেকে ৮০ বোতল ফেনসিডিল উদ্ধার করে। ফরিদপুর অফিসস্টিমার বিকলচাঁদপুরের মেঘনা নদীর মাঝেরচর এলাকায় একটি স্টিমার গতকাল সোমবার সকালে যান্ত্রিক ত্রুটির কারণে বিকল হয়ে পড়েছে। স্টিমারটি খুলনার মোরেলগঞ্জ থেকে সাত শতাধিক যাত্রী নিয়ে ছেড়ে এসেছিল। আটকে পড়া যাত্রীদের একটি ফেরির সাহায্যে উদ্ধার করে চাঁদপুর স্টিমার ঘাটে পৌঁছে দেওয়া হয়। পরে লঞ্চযোগে ওই যাত্রীদের গন্তব্যে পাঠানো হয়। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) চাঁদপুর হরিণা ফেরিঘাটের ব্যবস্থাপক আবু আলম হাওলাদার বলেন, বিকল স্টিমারটি মেরামতের জন্য নারায়ণগঞ্জ বিআইডব্লিউটিসির প্রকৌশলীকে খবর দেওয়া হয়েছে। চাঁদপুর প্রতিনিধিবিএনপি নেতা গ্রেপ্তারচট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলা বিএনপির প্রচার সম্পাদক মো. ইলিয়াছকে গ্রেপ্তার করেছে পুলিশ। রাঙ্গুনিয়া উপজেলার চন্দ্রঘোনা কদমতলী ইউনিয়নের লিচুবাগান এলাকা থেকে গত রোববার রাতে তাঁকে গ্রেপ্তার করে হাজতে পাঠানো হয়। রাঙ্গুনিয়া থানার ওসি আবদুল লতিফ বলেন, মো. ইলিয়াছের বিরুদ্ধে গাড়ি ভাঙচুর, মারামারিসহ বিভিন্ন অভিযোগে একাধিক মামলা রয়েছে। উপজেলা বিএনপির সভাপতি মো. ইউনুছ তালুকদার বলেন, ক্ষমতাসীন দলের প্রভাবে ইলিয়াছকে গ্রেপ্তার করা হয়েছে। রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধিগাঁজাসহ আটক ২সিলেটের বিয়ানীবাজার উপজেলা থেকে সাইফুল ইসলাম ও আবদুল আওয়াল নামের দুই ব্যক্তিকে সাত কেজি গাঁজাসহ আটক করা হয়েছে। উপজেলার লাউতা ইউনিয়নের নন্দীরফল গ্রামে মুড়ির বস্তার ভেতর করে গাঁজা পাচারের সময় গতকাল সোমবার দুপুরে ওই দুজনকে আটক করে পুলিশ। তাদের বাড়ি হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলায় বলে জানিয়েছে পুলিশ। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন বিয়ানীবাজার থানার ওসি ফজলুল হক। বিয়ানীবাজার (সিলেট) প্রতিনিধি