সংক্ষেপে সারা দেশ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যুবক গ্রেপ্তারমৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় শিশু ধর্ষণের অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। উপজেলার কাদিপুর ইউনিয়নের উত্তর চুনঘর গ্রাম থেকে গতকাল শুক্রবার লাহিন খান নামের ওই যুবককে গ্রেপ্তার করে পুলিশ। লাহিন বৃহস্পতিবার বিকেলে পাশের বাড়ির ওই শিশুটিকে ধর্ষণ করেন বলে অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি নিশ্চিত করে কুলাউড়া থানার উপপরিদর্শক (এসআই) তাপস চন্দ্র রায় বলেন, এ ব্যাপারে মামলা হয়েছে। ডাক্তারি পরীক্ষার জন্য শিশুটিকে জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। মৌলভীবাজার প্রতিনিধি।