সংক্ষেপে সারা দেশ
গ্রেপ্তার ২জামালপুরের সরিষাবাড়ী উপজেলার সানাকৈর এলাকা থেকে ফরহাদ উদ্দিন ও মাইজবাড়ী এলাকা থেকে মঙ্গল চন্দ্র বর্মণ নামের দুই যুবককে গতকাল শনিবার গ্রেপ্তার করেছে পুলিশ। সরিষাবাড়ী থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. আ. কাদের বলেন, ফরহাদের বিরুদ্ধে অস্ত্র আইনে ২০০৭ সালে দায়ের করা একটি মামলা রয়েছে। এ ছাড়া মঙ্গলের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা রয়েছে। সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি।স্ত্রী হত্যার অভিযোগকুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় আলেয়া বেগম (২৬) নামের এক গৃহবধূকে হত্যার অভিযোগে সন্দেহভাজন আসামি হিসেবে স্বামীকে আটক করেছে পুলিশ। জহির মিয়া নামের ওই ব্যক্তিকে গতকাল শনিবার আটক করে হাজতে পাঠানো হয়। বিষপানে অসুস্থ দেখিয়ে স্ত্রী আলেয়াকে গত বৃহস্পতিবার হাসপাতালে ভর্তি করেন জহির। অবস্থার অবনতি হলে ঢাকায় নেওয়ার পথে গতকাল আলেয়ার মৃত্যু হয়। নিহতের ভাই ওমর ফারুকের অভিযোগ, আলেয়াকে বিষপ্রয়োগে হত্যা করা হয়েছে। ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি।প্রতারক গ্রেপ্তারজামালপুরের সরিষাবাড়ী উপজেলায় একটি প্রতারকচক্রের ছয় সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। উপজেলার বাউসী গজারিয়া পাদুর মোড় থেকে মতিন খান, মোতালেব, আরিফ, তুষার, ইসমাইল হোসেন ও কবির হোসেন নামের ওই ছয় ব্যক্তিকে শুক্রবার রাতে একটি নকল কষ্টিপাথরের মূর্তিসহ গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে মামলা হয়েছে। সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি।