সংক্ষেপে সারা দেশ
বিনা মূল্যে চিকি ৎ সামুক্তিযোদ্ধা সংহতি পরিষদের সহযোগিতায় হাজারীবাগের ভুঁইয়া ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ গরিব ও দুস্থ রোগীদের জন্য বিনা মূল্যে চিকি ৎ সাসেবা চালু করেছে। প্রতি শুক্রবার শিক্ষায়তনটিতে বিকেল চারটা থেকে রাত আটটা (রোগী থাকা সাপেক্ষে) পর্যন্ত অভিজ্ঞ চিকি ৎ সক রোগী দেখেন। আগত রোগীদের প্রাথমিক প্রয়োজনীয় কিছু ওষুধপত্র দেওয়া হয়। সম্প্রতি আনুষ্ঠানিকভাবে এই কর্মসূচি শুরু করা হয়। ভুঁইয়া ইন্টারন্যাশনাল স্কুলের চেয়ারম্যান ইসমাইল হোসেন ভুঁইয়া জানান, তাঁরা বর্তমানে রাজধানীর চারটি থানায় এই সেবা দিচ্ছেন। বিজ্ঞপ্তি।আটক ২সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলায় একটি ডাকাতির ঘটনায় জড়িত সন্দেহে সেলিম মিয়া ও সেবুল মিয়া নামের দুই ব্যক্তিকে আটক করেছে পুলিশ। পৃথক দুটি অভিযান চালিয়ে গত শনিবার তাঁদের আটক করা হয়। উপজেলার গয়াসী গ্রামের কালীকুমার সরকারের বাড়িতে গত বুধবার রাতে ডাকাতি হয়। এ ব্যাপারে মামলার তদন্ত কর্মকর্তা মো. আজাদ হোসেন বলেন, সন্দেহজনক আচরণের জন্য আটক হওয়া ওই দুজনকে জিজ্ঞাসাবাদ করা হবে। ফেঞ্চুগঞ্জ (সিলেট) প্রতিনিধি।মদসহ গ্রেপ্তার সিলেটের বিশ্বনাথ উপজেলায় ১০ বোতল বিদেশি মদসহ মন্তাজ আলী নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুুলিশ। সুনামগঞ্জের জগন্নাথপুর থেকে অটোরিকশাযোগে সিলেটে যাওয়ার পথে বিশ্বনাথ-জগন্নাথপুর বাইপাস সড়কের পশ্চিম পয়েন্ট থেকে গতকাল রোববার দুপুরে তাঁকে গ্রেপ্তার করা হয়। এ ব্যাপারে পুলিশ বিশ্বনাথ থানায় মামলা করেছে। বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি।