সংক্ষেপে সারা দেশ
হিটস্ট্রোকে মৃত্যুবগুড়ার দুপচাঁচিয়া উপজেলায় কামাল হোসেন (৪৭) নামের এক ব্যবসায়ী প্রচণ্ড গরমে অসুস্থ (হিটস্ট্রোকে আক্রান্ত) হয়ে মারা গেছেন। উপজেলার তালোড়া পৌর এলাকার লাফাপাড়ার নিজ বাড়িতে গত সোমবার রাতে হঠা ৎ তাঁর বুকে ব্যথা শুরু হয়। দ্রুত চিকি ৎ সকের কাছে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়। একই ধরনের অসুস্থতায় আক্রান্ত হয়ে তালোড়া পৌরসভার কাউন্সিলর মোশাররফ হোসেন বর্তমানে বগুড়ার একটি চিকি ৎ সাকেন্দ্রে চিকি ৎ সাধীন। দুপচাঁচিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান আফজাল হোসেন তরফদার বলেন, ভাদ্রের তীব্র গরমে রোগীদের রক্তচাপ বেড়ে গিয়ে হিটস্ট্রোকে আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে। তাই উচ্চ রক্তচাপের রোগীদের সতর্কতা অবলম্বন করা দরকার। দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি।শিশুদের মানববন্ধননিরাপদ সড়কের দাবিতে চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলায় শিশুরা মানববন্ধন করেছে। ফরিদগঞ্জ-রূপসা সড়কের বেলতলী এলাকার রাস্তা অবরোধ করে গতকাল মঙ্গলবার সকালে ওই মানববন্ধন হয়। উপজেলা সদরের বিএইচ ক্যাডেট স্কুলের প্রথম শ্রেণীর শিক্ষার্থী মাইসা সকালে বিদ্যালয়ে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় আহত হয়। মাইসাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে ওই বিদ্যালয়ের শিক্ষার্থীরা মানববন্ধন করলে এলাকাবাসীও তাদের সঙ্গে যোগ দেয়। এ সময় বিদ্যালয়ের সামনের রাস্তায় গতিরোধক নির্মাণের দাবি জানানো হয়। ফরিদগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মো. নূর বলেন, পুলিশ ঘটনাস্থলে শিশুদের শান্ত করলে তারা রাস্তা থেকে অবরোধ তুলে নেয়। ফরিদগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি।