সংক্ষেপে সারা দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গ্রেপ্তার ৩বাগেরহাটের ফকিরহাট উপজেলার কাটাখালী এলাকায় গতকাল বুধবার অভিযান চালিয়ে আড়াই শ বোতল ফেনসিডিল উদ্ধার ও পিকআপ চালকসহ তিনজনকে গ্রেপ্তার করেছেন র্যাব-৬-এর সদস্যরা। তাঁরা হলেন মো. আবু হানিফ, শহীদ তালুকদার ও বাদল শিকদার। র্যাব-৬-এর সহ-অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার মো. নূর-ই-আলম বলেন, ফেনসিডিল ও পিকআপসহ গ্রেপ্তার ওই তিনজনকে থানায় সোপর্দ করা হয়েছে। এ ঘটনায় র্যাব-৬-এর উপসহকারী পরিচালক ওলিউজ্জামান মামলা করেছেন। বাগেরহাট প্রতিনিধি।ব্যবসায়ীর কারাদণ্ড বগুড়ার আদমদীঘি উপজেলায় পর্নো ছবি সংরক্ষণ ও সরবরাহের অপরাধে সামিরা টেলিকম অ্যান্ড কম্পিউটারের মালিক সেলিম উদ্দিন আহম্মেদকে সাত দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাসুদ হাসান পাটোয়ারী মঙ্গলবার এ রায় দেন। পুলিশ জানায়, মঙ্গলবার অভিযান চালিয়ে সেলিম উদ্দিনের কাছে অশ্লীল ভিডিওচিত্র পেয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত তাঁকে এ শাস্তি দেন। মাসুদ হাসান পাটোয়ারী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি।গ্রেপ্তার ১ মাদারীপুরের কালকিনি উপজেলার ডাসার ইউনিয়নের চেয়ারম্যান ও ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি কাজী সবুজকে গতকাল জেলা জজ আদালত প্রাঙ্গণ থেকে গ্রেপ্তার করেছে মাদারীপুর ডিবি পুলিশ। পরে বেলা দুইটার দিকে তাঁকে থানায় সোপর্দ করা হয়। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম শাহীন মণ্ডল বলেন, ‘সবুজের বিরুদ্ধে থানায় পাঁচটি মামলা রয়েছে। কালকিনি (মাদারীপুর) প্রতিনিধি।ফেনসিডিলসহ গ্রেপ্তার ৩টাঙ্গাইলের মির্জাপুর উপজেলায় ৩০ পুরিয়া হেরোইন ও ২৬ বোতল ফেনসিডিলসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ জানায়, মঙ্গলবার রাতে উপজেলা সদরের বাইমহাটি এলাকায় অভিযান চালিয়ে মো. রাব্বী ও কামাল মিয়াকে গ্রেপ্তার করা হয়। উপজেলার দেওহাটা ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) জাকির হোসেন বলেন, ঢাকাগামী একটি বাসে তল্লাশি চালিয়ে সাইফুল ইসলাম নামের অপর একজনকে ফেনসিডিলসহ গ্রেপ্তার করা হয়। থানার পরিদর্শক (তদন্ত) আবু ওবায়দা বলেন, তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি।আহত ১ মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার রাজকান্দি বন রেঞ্জের কুরমা বনবিট থেকে চুরি করা সেগুন কাঠ পাচার রোধ করতে এসে সংঘবদ্ধ বনদস্যুদের দায়ের কোপে গত সোমবার এক ফরেস্ট ভিলেজার আহত হয়েছেন। ফরেস্ট ভিলেজারকে ঢাকার একটি প্রাইভেট হাসপাতালে অস্ত্রোপচার করা হয়েছে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজিম উদ্দীন বলেন, বন বিভাগের ডাকে সাড়া দিয়ে তাঁরা আহত ফরেস্ট ভিলেজারকে উদ্ধার করেন। বন বিভাগ মামলা দিলে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে। কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি।