সংক্ষেপে সারা দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পতাকা বৈঠককুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনীর (বিজিবি) সঙ্গে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) একটি পতাকা বৈঠকের আয়োজন করা হয়েছে। উপজেলার ভিটা ওয়ার্ল্ড রেস্তোরাঁয় আগামী রোববার সকাল ১০টায় বিজিবির কুমিল্লা সেক্টর কমান্ডার ও বিএসএফের ত্রিপুরা রাজ্যের গোকুলনগরের ডিআইজি ওই বৈঠকে নিজ নিজ বাহিনীর প্রতিনিধিত্ব করবেন। বৈঠকে মাদকদ্রব্য ও চোরাচালানসহ দ্বিপাক্ষিক বিভিন্ন প্রসঙ্গ নিয়ে মতবিনিময় ও আলোচনা হবে। বিজিবির কর্মকর্তা মেজর মো. আরিফ স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়। নিজস্ব প্রতিবেদক, কুমিল্লা।নবজাতকের লাশমাদারীপুরে অজ্ঞাত এক নবজাতকের লাশ উদ্ধার করেছে পুলিশ। শহরের ইউআই স্কুলসংলগ্ন খোলা জায়গা থেকে গতকাল বৃহস্পতিবার বিকেলে ওই লাশটি দেখে স্থানীয় লোকজন পুলিশে খবর দেয়। সদর থানার ওসি মনিরুজ্জামান জানান, এক দিন আগে শিশুটি জন্মগ্রহণ করেছে বলে ধারণা করা হচ্ছে। তবে কে বা কারা শিশুটিকে এখানে ফেলে গেছে, তা জানা যায়নি। মাদারীপুর প্রতিনিধি।৯৭ ঘনফুট কাঠখাগড়াছড়ির পানছড়ি উপজেলার কানুনগোপাড়ায় অভিযান চালিয়ে গতকাল বৃহস্পতিবার বিভিন্ন জাতের ৯৭ দশমিক ৩১ ঘনফুট কাঠ জব্দ করেছে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী (বিজিবি)। বিজিবি সূত্র জানায়, গোপন সূত্রের ভিত্তিতে ওই কাঠ আটক করে পানছড়ি বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে। পানছড়ি (খাগড়াছড়ি) সংবাদদাতা।