সংক্ষেপে সারা দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনসিডিল উদ্ধারফরিদপুরে পরিত্যক্ত অবস্থায় ২৮১ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে। শহরের দক্ষিণ ঝিলটুলী এলাকার মাতুর পুকুরপাড়ে নির্মাণাধীন একটি বাড়ি থেকে পুলিশ গত শুক্রবার সন্ধ্যায় ওই ফেনসিডিল উদ্ধার করে। বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন ফরিদপুর কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) মো. আমিনুজ্জামান। ফরিদপুর অফিস।গৃহবধূর আত্মহত্যাব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় মারুফা বেগম (২০) নামের এক গৃহবধূ বিষপানে আত্মহত্যা করেছেন। উপজেলার হুরুয়া গ্রামে গত শুক্রবার রাতে এ ঘটনা ঘটে। গতকাল শনিবার পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। এলাকাবাসী ও পুলিশ সূত্র জানায়, স্বামী প্রবাসে থাকায় উপজেলার হুরুয়া গ্রামের বাবার বাড়িতেই থাকতেন মারুফা। পাশের কাঁঠালিয়া গ্রামের রাসেল মিয়ার সঙ্গে তাঁর অবৈধ সম্পর্ক গড়ে ওঠে। শুক্রবার একসঙ্গে পালানোর সময় পাশের গাজীরহাট গ্রামের লোকজন মারুফা ও রাসেলকে আটক করে অভিভাবকের হাতে তুলে দেন। রাতে বাড়িতে ফিরে বিষপান করেন মারুফা। পরে মুমূর্ষু অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়। ঘটনার সত্যতা নিশ্চিত করে নবীনগর থানার উপপরিদর্শক (এসআই) মো. শহীদুল হক বলেন, এ ব্যাপারে অপমৃত্যুর মামলা হয়েছে। নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি।