সংক্ষেপে সারা দেশ
ক্রয় বিষয়ে কর্মশালাসরকারি ক্রয় বিষয়ে সংশ্লিষ্ট সবার সচেতনতা বৃদ্ধি এবং ক্রয় আইন ও বিধির যথাযথ প্রয়োগ নিশ্চিত করার লক্ষ্যে আজ সোমবার সুনামগঞ্জে ‘ফিউচার সার্চ কনফারেন্স’ শীর্ষক এক কর্মশালার আয়োজন করা হয়েছে। জেলা সার্কিট হাউস মিলনায়তনে সেন্ট্রাল প্রকিউরমেন্ট টেকনিক্যাল ইউনিট আয়োজিত এ কর্মশালায় প্রধান অতিথি থাকবেন আইএমই বিভাগের সচিব মো. হাবিব উল্লাহ মজুমদার। জেলা প্রশাসক মুহম্মদ ইয়ামিন চৌধুরীর সভাপতিত্বে কর্মশালায় আরও উপস্থিত থাকবেন সিপিটিইউর মহাপরিচালক অমূল্য কুমার দেবনাথ। বিজ্ঞপ্তি।গুলিসহ আটকবরিশালে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) অভিযানে বিদেশি অস্ত্র, গুলি ও রামদাসহ আটক হয়েছে আলতাফ মাহমুদ নামের এক ব্যক্তি। নগরের ১৫ নম্বর ওয়ার্ড নিউ সার্কুলার রোডের পেশকারবাড়ি এলাকা থেকে গতকাল রোববার তাঁকে আটক করা হয় বলে র্যাব সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়। বরিশাল অফিস।