সংক্ষেপে সারা দেশ
আলোচনা সভাফরিদপুরে সমন্বিত শিক্ষা-সংস্কৃতি কার্যক্রম নিয়ে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন ছোটদের সাংস্কৃতিক স্কুল ফুলকির কর্মকর্তারা। গতকাল সোমবার বেলা ১১টায় জেলার প্রেসক্লাব মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। ফুলকির জেলা সমন্বয়কারী সিরাজুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য দেন সাংবাদিক জুবায়ের জাকির, সালামত হোসেন, ওয়ালী নেওয়াজ, নির্মলেন্দু চক্রবর্ত্তী প্রমুখ। ফরিদপুর অফিস শিক্ষা উপকরণ বিতরণফরিদপুরে গতকাল সোমবার ৪২ জন প্রতিবন্ধী শিক্ষার্থীর মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে বেলা ১১টায় জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক হেলালুদ্দীন আহমদ। ‘সূর্যোদয়’ নামের একটি বেসরকারি সংস্থা আয়োজিত এ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন বেসরকারি সংস্থা এডিডির প্রকল্প সমন্বয়কারী তামজিদা জান্নাতি। অনুষ্ঠানে ৪২ জন প্রতিবন্ধী শিক্ষার্থীর মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। ফরিদপুর অফিস।মানববন্ধনবনদস্যু ও জলদস্যু নির্মূলে কার্যকর ব্যবস্থা গ্রহণ, কীটনাশক দিয়ে মাছ ধরা বন্ধ করাসহ বিভিন্ন দাবিতে বাগেরহাটের মংলা উপজেলায় মানববন্ধন করেছে মৎস্যজীবীরা। গতকাল সোমবার দুপুরে উপজেলা পরিষদের সামনে বেসরকারি উন্নয়ন সংস্থা কোডেক-এর সহযোগিতায় উপজেলা মৎস্যজীবী সমিতি ওই কর্মসূচি পালন করে। এতে উপজেলার প্রায় পাঁচ শতাধিক জেলে অংশ নেন। মানববন্ধন শেষে ইউএনও’র মাধ্যমে প্রধানমন্ত্রীর বরাবর স্মারকলিপি দেওয়া হয়। মংলা (বাগেরহাট) প্রতিনিধিআজ শুরুখুলনা বিশ্ববিদ্যালয়ে ২০১১-১২ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণীতে ভর্তির আবেদনপত্র গ্রহণ আজ মঙ্গলবার থেকে শুরু হচ্ছে। ভর্তির এ আবেদনপত্র অনলাইনে গ্রহণ করা হবে। আবেদনপত্র গ্রহণের শেষ তারিখ আগামী ২০ অক্টোবর। ভর্তি পরীক্ষার জন্য যোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে ২৪ অক্টোবর। ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ৩০ ও ৩১ অক্টোবর এবং ১ নভেম্বর। ভর্তি পরীক্ষাসংক্রান্ত বিস্তারিত তথ্য এই (www.ku.ac.bd/admission) ওয়েবসাইটে পাওয়া যাবে। বিশ্ববিদ্যালয় সূত্রে এসব তথ্য জানা গেছে। খুলনা অফিস।যুবক গ্রেপ্তারমৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় মাদক বিক্রির অভিযোগে মো. সাফি মিয়া নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। গত রোববার রাতে রেলওয়ে স্টেশন এলাকা থেকে র্যাব তাকে গ্রেপ্তার করে। তাঁর বাড়ি হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার পূর্ব তিমিরপুর গ্রামে। র্যাব জানায়, সাফি দীর্ঘদিন থেকে মাদক ব্যবসার সঙ্গে জড়িত। তার বিরুদ্ধে থানায় মামলা রয়েছে। শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি