সংক্ষেপে সারা দেশ
সাময়িক বরখাস্ত চাঁদপুর সদর মডেল থানার উপপরিদর্শক (এসআই) জহিরুল ইসলামকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। চাঁদপুরের পুলিশ সুপার মো. শহীদুল্যাহ চৌধুরী গত সোমবার তাঁকে সাময়িক বরখাস্ত করেন। জানা গেছে, সদর উপজেলার বিষ্ণুপুর বালুধুম উচ্চবিদ্যালয়ে উত্ত্যক্তের ঘটনায় ১৭ সেপ্টেম্বর থানায় একটি মামলা হয়। ওই মামলায় অভিযুক্ত ব্যক্তিদের গ্রেপ্তারে গাফিলতি করায় তাঁর বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়। চাঁদপুর প্রতিনিধিবিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার পানিশ্বর ইউনিয়নের টিঘর গ্রামে গতকাল মঙ্গলবার বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. কামাল হোসেন (৪০) নামের এক ডিশ ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। এলাকাবাসী জানান, ত্রুটিপূর্ণ ডিশলাইন মেরামত করতে গিয়ে টিঘর গ্রামের সমুজ আলীর ছেলে কামাল বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান। সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি।শিক্ষকের কারাদণ্ডএক ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে মৌলভীবাজার শহরের মুসলিম কোয়ার্টার এলাকার লার্নড কোচিং সেন্টারের শিক্ষক মাজেদুল ইসলামকে (৩৬) গত সোমবার রাতে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবদুল কুদদূস ওই ছাত্রীর জবানবন্দি শুনে এই রায় দেন। সাজেদুলকে গতকাল আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। মৌলভীবাজার প্রতিনিধি।