সংক্ষেপে সারা দেশ
মানববন্ধনসিরাজগঞ্জের সলঙ্গা ডিগ্রি কলেজে এইচএসসি পরীক্ষা কেন্দ্র পুনর্বহালের দাবিতে গতকাল বুধবার মানববন্ধন হয়েছে। বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত সলঙ্গা ডিগ্রি কলেজ কেন্দ্র থেকে বাজার পর্যন্ত প্রায় এক কিলোমিটারব্যাপী মানববন্ধনে কলেজের ছাত্রছাত্রী, শিক্ষক, ব্যবসায়ী, রাজনৈতিক নেতাসহ সর্বস্তরের মানুষ অংশ নেয়। স্বাধীনতার পর থেকেই সলঙ্গা ডিগ্রি কলেজে এইচএসসি কেন্দ্র থাকলেও গত বছর সদরের কেন্দ্র কেটে নিমগাছী কলেজে কেন্দ্র স্থাপন করা হয়। নিজস্ব প্রতিবেদক, সিরাজগঞ্জ।জরিমানা বগুড়ায় ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে গতকাল বুধবার শহরের পশ্চিম নারুলি থেকে পাঁচ হাজার বোতল নকল জিংরাজ নামে এনার্জি ড্রিংকস উদ্ধার করেছে। আদালত মালিক আজিজার রহমানকে দেড় লাখ টাকা জরিমানা করেছেন। আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট আরিফুজ্জামান। অভিযানে ভ্রাম্যমাণ আদালতকে র্যাব-১২ সহায়তা করে। উদ্ধার করা ড্রিংকসের আনুমানিক মূল্য ২০ লাখ টাকা। নিজস্ব প্রতিবেদক, বগুড়া।অস্ত্রসহ গুলি উদ্ধারসিরাজগঞ্জের বেলকুচি উপজেলার ধুকুরিয়া বেড়া ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য শাহ আলমের বাড়ি থেকে একটি বিদেশি রিভলবার ও দুটি গুলি উদ্ধার করা হয়েছে। গত মঙ্গলবার রাতে র্যাব-১২-এর অপরাধ দমন বিশেষ শাখার একটি দল একই ইউনিয়নের তালুকদার-মেটুয়ানী গ্রামের তাঁর নিজ বাড়ি থেকে এগুলো উদ্ধার করে। তবে শাহ আলম র্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যান। নিজস্ব প্রতিবেদক, সিরাজগঞ্জ।