সংক্ষেপে সারা দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চিত্রাঙ্কন প্রতিযোগিতাকুমিল্লার লাকসাম উপজেলায় শিশু-কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস সামনে রেখে উপজেলা প্রশাসনের (ত্রাণ শাখা) উদ্যোগে লাকসাম শিশুনিকেতন বিদ্যালয়ে গতকাল বৃহস্পতিবার সকালে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়। এতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ৪০ জন শিক্ষার্থী অংশ নেয়। প্রতিযোগিতায় মারজাহান আক্তার প্রথম, উম্মে কুলসুম দ্বিতীয় ও উম্মে সালমা তৃতীয় স্থান অর্জন করে। বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শাহগীর আলম। লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি।গ্রেপ্তার ১ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় কাউছার মিয়া নামের এক মাদক ব্যবসায়ীকে পাঁচ বোতল ফেনসিডিলসহ আটক করা হয়েছে। উপজেলার ফরদাবাদ গ্রাম থেকে গত বুধবার রাতে তাঁকে আটক করে পুলিশ। বাঞ্ছারামপুর থানার উপপরিদর্শক (এসআই) মো. আনোয়ারুল ইসলাম প্রথম আলোকে বলেন, এ ব্যাপারে মামলা হয়েছে। আদালতের নির্দেশে গতকাল বৃহস্পতিবার কাউছার মিয়াকে জেলা কারাগারে পাঠানো হয়েছে। বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি।ইয়াবাসহ আটকময়মনসিংহের নান্দাইল উপজেলায় ২০০ ইয়াবা বড়িসহ এক ব্যক্তিকে আটক করা হয়েছে। উপজেলার কানুরামপুরের খুররম খান চৌধুরী কলেজের সামনে থেকে গত বুধবার রাতে শাহীন আলম নামের ওই ব্যক্তিকে আটক করে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল। নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি।