সংক্ষেপে সারা দেশ
গ্রেপ্তার ১চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় নজরুল ইসলাম নামের এক পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। উপজেলার চন্দ্রঘোনা কদমতলী ইউনিয়নের বনগ্রামের নিজ বাড়ি থেকে গতকাল শুক্রবার ভোরে তাঁকে গ্রেপ্তার করা হয়। দীর্ঘদিন ধরে তিনি মাদক কেনাবেচাসহ বিভিন্ন অপরাধ কর্মকাণ্ডে জড়িত ছিলেন বলে জানিয়েছে পুলিশ। তাঁর বিরুদ্ধে চারটি মামলা রয়েছে। গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন রাঙ্গুনিয়া থানার এসআই রফিকুল ইসলাম। রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি।১৭ বছর পর...দীর্ঘ ১৭ বছর পর আজ শনিবার ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলা যুবলীগের ত্রিবার্ষিক সম্মেলন হতে যাচ্ছে। এতে ২৩৩ জন কাউন্সিলরের গোপন ভোটে সভাপতি, সাধারণ সম্পাদক নির্বাচন করা হবে। এ নিয়ে প্রার্থী, সমর্থক ও কাউন্সিলরদের মধ্যে ব্যাপক উ ৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। সূত্র জানায়, ১৯৯৪ সালে উপজেলা যুবলীগের সর্বশেষ সম্মেলন হয়েছিল। ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি।