সংক্ষেপে সারা দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অস্ত্র ও গুলি উদ্ধারখাগড়াছড়ির রামগড় উপজেলায় একটি রিভলবার, একটি বন্দুক ও দুটি তাজা গুলি উদ্ধার করেছে বাংলাদেশ সেনাবাহিনীর সিন্দুকছড়ি অঞ্চলের একটি দল। উপজেলার তবলাপাড়া এলাকা থেকে সেনাসদস্যরা গত শনিবার গভীর রাতে ওই অস্ত্র ও গুলি উদ্ধার করে থানায় জমা দেন। বিষয়টি নিশ্চিত করে রামগড় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বলেন, সেনাসদস্যদের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা অস্ত্র ফেলে পালিয়ে যায়। রামগড় (খাগড়াছড়ি) প্রতিনিধি।ভাঙন রোধে দোয়ামেঘনার করালগ্রাস থেকে লক্ষ্মীপুরের রামগতি ও কমলনগর উপজেলাকে রক্ষার জন্য স্থানীয় বাসিন্দারা বিশেষ দোয়া মাহফিলে (খতমে জালাল) অংশগ্রহণ করেছেন। রামগতি উপজেলা পরিষদ জামে মসজিদ প্রাঙ্গণে তিন দিনব্যাপী ওই দোয়া অনুষ্ঠান গতকাল রোববার সম্পন্ন হয়েছে। জেলার ১৩০ জন ইমাম ওই অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন। অনুষ্ঠানের সমাপনী দিনে উপস্থিত ছিলেন স্থানীয় সাংসদ এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এ বি এম আশরাফ উদ্দিন। লক্ষ্মীপুর প্রতিনিধি।পোনা মাছ অবমুক্তমৌলভীবাজারের জুড়ী উপজেলার হাকালুকি হাওরে রুই, কাতলা, মৃগেল ও কালাবাউশসহ বিভিন্ন প্রজাতির প্রায় ৫৭০ কেজি পোনা মাছ অবমুক্ত করা হয়েছে। হাওরাঞ্চলে মৎস্য চাষ ব্যবস্থাপনা প্রকল্পের অর্থায়নে গতকাল রোববার সকালে হাকালুকির আগধার ও চাতলা জলমহালে ওই পোনা অবমুক্ত করা হয়। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনিষ চাকমা, জেলা মৎস্য কর্মকর্তা কফিল উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন। জুড়ী (মৌলভীবাজার) প্রতিনিধি।