সংক্ষেপে সারা দেশ
পুনর্মিলনীখুলনার সরকারি ব্রজলাল কলেজের (বিএল) প্রাক্তন শিক্ষার্থীদের (অ্যালামনাই অ্যাসোসিয়েশন) প্রথম পুনর্মিলনী অনুষ্ঠান ও সাধারণ সভা আগামী ২৩ ও ২৪ ডিসেম্বর কলেজের ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানের সফল আয়োজনের লক্ষ্যে অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে ব্যাপক উদ্যোগ নেওয়া হয়েছে। সংগঠন সূত্র জানায়, আয়োজক কমিটিতে অধ্যাপক হারুনুর রশীদকে চেয়ারপারসন ও বিএল কলেজের অধ্যক্ষ মো. শফিউল্লাহ সরদারকে কো-চেয়ারপারসন নির্বাচিত করা হয়েছে। নিজস্ব প্রতিবেদক, খুলনা।গৃহবধূর আত্মহত্যাচাঁদপুরের দক্ষিণ বলাখাল এলাকায় নাসিমা আক্তার (৩০) নামের এক গৃহবধূ গত রোববার রাতে আত্মহত্যা করেছেন। চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকের হোসাইন বলেন, গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন নাসিমা। গুরুতর অবস্থায় চাঁদপুর সদর হাসপাতালে নেওয়ার পর তিনি মারা যান। চাঁদপুর প্রতিনিধি।বিদ্যুৎস্পৃষ্ট হয়ে...জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুটি ষাঁড়ের মৃত্যু হয়েছে। উপজেলার সাতপোয়া ইউনিয়নের বাঘমারা এলাকার নগদা মাঠে গত রোববার এ ঘটনা ঘটে। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত একটি ষাঁড়ের মালিক চান মিয়া বলেন, ঢাকনাবিহীন একটি বাঁশের খুঁটির মাধ্যমে বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়েছে। ওই খুঁটিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ষাঁড় দুটি মারা গেছে। সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি।