সংক্ষেপে সারা দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পূজা নিয়ে বৈঠকআসন্ন দুর্গাপূজায় শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে খাগড়াছড়ির রামগড়ে উপজেলার বিভিন্ন ধর্মীয় সংগঠন ও প্রশাসনের মধ্যে গতকাল বুধবার বৈঠক হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গোপাল চন্দ্র দাস এতে সভাপতিত্ব করেন। বৈঠকে পূজায় প্রতিটি মণ্ডপে নিরাপত্তা ও শান্তিশৃঙ্খলা নিশ্চিত করতে পর্যাপ্তসংখ্যক বিজিবি (বর্ডার গার্ড বাংলাদেশ), পুলিশ ও আনসার মোতায়েনের সিদ্ধান্ত হয়। খাগড়াছড়িতে এবার ৩৯টি পূজামণ্ডপ তৈরি হয়েছে। রামগড় (খাগড়াছড়ি) প্রতিনিধি।ব্যবসায়ীর কারাদণ্ডসুনামগঞ্জের জগন্নাথপুর পৌর শহরে অশ্লীল ছবি প্রদর্শনের অভিযোগে চার ব্যবসায়ীকে এক মাস করে কারাদণ্ড দেওয়া হয়েছে। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নাজমুল হাসান গত মঙ্গলবার এ কারাদণ্ড দেন। দণ্ডপ্রাপ্তরা হলেন: সুকেশ দাস, মুজিবুর রহমান, কমলা মিয়া ও দবির মিয়া। গতকাল বুধবার তাঁদের সুনামগঞ্জ জেলহাজতে পাঠানো হয়েছে। জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি।তথ্য অধিকার দিবস পালিতসচেতন নাগরিক কমিটি (সনাক) খাগড়াছড়ি শাখা গতকাল বুধবার আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে এক শোভাযাত্রার আয়োজন করেছে। জেলা শিশু একাডেমী প্রাঙ্গণ থেকে শোভাযাত্রাটি শুরু হয়ে টাউন হলে এসে শেষ হয়। পরে এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন সনাকের আহ্বায়ক অনন্ত বিহারী খীসা ও মেয়র রফিকুল আলম। খাগড়াছড়ি প্রতিনিধি।