সংক্ষেপে সারা দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চুরি ও লুটচট্টগ্রামের আনোয়ারা উপজেলা সদরের জয়কালী বাজারের তিনটি দোকানে গত বুধবার রাতে চুরি ও কয়েক লাখ টাকার মালামাল লুট হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। ক্ষতিগ্রস্ত ব্যবসাপ্রতিষ্ঠান সন্ধ্যা টেলিকমের মালিক বাবলা দে এ ব্যাপারে থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। আনোয়ারা থানার ওসি মো. শাহজাহান বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি।বখাটের কারাদণ্ডলক্ষ্মীপুরের রায়পুর উপজেলার চরপক্ষী গ্রামের এক স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করার দায়ে মো. জসিম উদ্দিন নামের এক বখাটে যুবককে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। নির্বাহী হাকিম ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দুলাল চন্দ্র সূত্রধর পরিচালিত ভ্রাম্যমাণ আদালত গতকাল বৃহস্পতিবার এ রায় দেন। রায়পুর থানার ওসি রতন কৃষ্ণ নাথ বলেন, বখাটে জসিম তার বিরুদ্ধে আনীত অভিযোগ স্বীকার করেছে। রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি।গ্রেপ্তার ১চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলায় মনির হোসেন নামের এক যুবককে গতকাল বৃহস্পতিবার ভোরে গ্রেপ্তার করেছে পুলিশ। তার বিরুদ্ধে উপজেলার পোয়া গ্রামের এক তরুণীকে ধর্ষণের অভিযোগ রয়েছে। গত মঙ্গলবার রাতে ওই ধর্ষণের ঘটনা ঘটে। ফরিদগঞ্জ থানার ওসি সুব্রত ব্যানার্জি বলেন, মনিরকে গতকাল হাজতে পাঠানো হয়েছে। ফরিদগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি।৪ বাংলাদেশি আটকভারতের ত্রিপুরা রাজ্যের পুলিশ বাংলাদেশি চার যুবককে আটক করেছে। ত্রিপুরা থেকে প্রকাশিত একটি দৈনিক পত্রিকায় প্রকাশিত খবরে বলা হয়, মোহাম্মদ আলী নামের ভারতীয় এক যুবকের সঙ্গে গত বুধবার আগরতলা থেকে শিলচর যাওয়ার পথে নাজির হোসেন, হালিম আবদুল্লাহ, সালেমউদ্দৌলা ও আবুল কাসেম নামের ওই চার যুবককে আটক করা হয়। আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি।সম্মেলননেত্রকোনার কেন্দুয়া উপজেলায় গর্ভবতী মহিলা ও প্রসূতি মায়েদের কাঙ্ক্ষিত স্বাস্থ্যসেবা দেওয়ার লক্ষ্যে প্রশিক্ষণপ্রাপ্ত স্বাস্থ্যসেবিকা ও ধাত্রীদের নিয়ে সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বেসরকারি সংস্থা সাথী-সুসমার উদ্যোগে উপজেলার মাস্কা ইউনিয়ন পরিষদ মিলনায়তনে গতকাল এ সম্মেলন অনুষ্ঠিত হয়। স্থানীয় ইউপি চেয়ারম্যান আবদুছ ছালাম বাঙ্গালীর সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবুল মনসুর আহমদ। অনুষ্ঠানে বক্তব্য দেন গড়াডোবা ইউপি চেয়ারম্যান মো. কামরুজ্জামান খান, মিত্রবর্ধন পাল প্রমুখ। কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি।কারাদণ্ডনেত্রকোনায় একটি প্রতারণার মামলায় অভিযুক্ত সরকারি কর্মকর্তা সুলতান উদ্দিনকে ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। জেলার জ্যেষ্ঠ বিচারিক হাকিমের আদালত গত বুধবার এ রায় দেন। আদালত সূত্র জানায়, ২০০১ সালের ২০ জুলাই আটপাড়া উপজেলার স্বরমশিয়া গ্রামের শফিকুল ইসলামকে চাকরি দেওয়ার কথা বলে তাঁর কাছ থেকে দুই লাখ টাকা নেন শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সহকারী রাজস্ব কর্মকর্তা সুলতান উদ্দিন। পরে চাকরি না হলে শফিকুল টাকা ফেরত চাইলে টালবাহানা শুরু করেন সুলতান। নেত্রকোনা সংবাদদাতা।