সংক্ষেপে সারা দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানববন্ধনবিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজ প্রতিষ্ঠাসহ ১২ দফা দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় গতকাল শুক্রবার জেলা ছাত্র ইউনিয়ন মানববন্ধন করেছে। গতকাল বেলা ১১টার দিকে স্থানীয় প্রেসক্লাবের সামনে ঘণ্টাব্যাপী মানববন্ধনে স্কুল-কলেজের ছাত্রছাত্রী, শিক্ষক, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ অংশ নেন। মানববন্ধন শেষে জেলা ছাত্র ইউনিয়নের সদস্যসচিব লিমা আক্তারসহ অন্যরা বক্তব্য দেন। এ সময় অবিলম্বে ১২ দফা দাবি বাস্তবায়নের আহ্বান জানানো হয়। কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি।যুবক আটককুমিল্লার দেবীদ্বার উপজেলার কালিকাপুরের গোমতী নদীর ব্রিজ থেকে পুলিশ গতকাল শুক্রবার ১০ কেজি গাঁজা ও ১৫ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে। এ ঘটনায় এক যুবককে আটক করা হয়েছে। পুলিশ জানায়, গতকাল দুপুরে কালিকাপুর ব্রিজে তল্লাশি চৌকি বসানো হয়। এ সময় একটি সিএনজিচালিত অটোরিকশা থেকে মামুনুর রশীদ (২৮) নামের এক যুবক পালানোর চেষ্টা করেন। এ ঘটনায় ১০ কেজি গাঁজাসহ মামুনুরকে আটক করা হয়। পরে একটি মোটরসাইকেল থেকে আরও ১৫ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। দেবীদ্বার (কুমিল্লা) প্রতিনিধি।উদ্বোধনসুনামগঞ্জের ধরমপাশা উপজেলার সুখাইড় রাজাপুর উত্তর ইউনিয়নের হাওর এলাকার গোলকপুর বাজারে মাছ ও বহুমুখী পণ্যের জন্য নির্মিত দুটি ছাউনির উদ্বোধন করা হয়েছে। গতকাল শুক্রবার দুপুরে স্থানীয় সাংসদ মোয়াজ্জেম হোসেন ছাউনি দুটির উদ্বোধন করেন। এ সময় উপজেলা প্রকৌশলী (ভারপ্রাপ্ত) মো. নূরুল আলম চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মনীন্দ্র চন্দ্র তালুকদার ও স্থানীয় ইউপি চেয়ারম্যান মো. ফজলুর রহমান। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) অধীনে ছয় লাখ ৩২ হাজার ৮৪৬ টাকা ব্যয়ে গত বছর ছাউনি দুটি নির্মাণ করা হয়। ধরমপাশা (সুনামগঞ্জ) প্রতিনিধি।