সংক্ষেপে সারা দেশ
মাছ নিধন চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার পাইকপাড়া গ্রামে গতকাল শনিবার একটি পুকুরে দুর্বৃত্তরা বিষ ঢেলে মাছ নিধন করেছে। পুলিশ ও এলাকাবাসী জানায়, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির ও তাঁর ভাই আতিকুর রহমান দীর্ঘদিন ধরে ওই পুকুরে মাছ চাষ করছেন। গতকাল ভোরে কে বা কারা পুকুরে বিষ ঢেলে দেয়। এর কিছুক্ষণের মধ্যেই বিভিন্ন প্রজাতির রুই, কাতল ও মৃগেল মাছ মরে ভেসে ওঠে। ফরিদগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি। উদ্বোধনটাঙ্গাইলের মির্জাপুর পৌরসভার নতুন ভবনের নির্মাণকাজ শুরু হয়েছে। গতকাল শনিবার সকাল ১০টায় উপজেলা সদরের বাইমহাটি এলাকায় স্থানীয় সাংসদ একাব্বর হোসেন ভবনটির নির্মাণকাজের উদ্বোধন করেন। এ সময় পৌরসভার মেয়র মো. শহীদুর রহমান, সাবেক মেয়র মোশারফ হোসেন মনি, উপজেলা পরিষদের চেয়ারম্যান মীর এনায়েত হোসেন মন্টু, উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহানারা বেগম ও প্যানেল মেয়র আলী আজম সিদ্দিকী উপস্থিত ছিলেন। মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি।লাশ উদ্ধারনেত্রকোনার কেন্দুয়া উপজেলার নওপাড়া ইউনিয়নের পাঁচহার গ্রাম থেকে গতকাল শনিবার রুবেল (৩৫) নামের একজন যুবকের গলাকাটা লাশ উদ্ধার করা হয়েছে। পুলিশ জানায়, পাঁচহার গ্রামের রুবেল গত শুক্রবার রাত ১০টার দিকে বাড়ি থেকে হয়ে আর ফেরেননি। গতকাল সকালে লোকজন তাঁর বাড়ির পাশের কৃষিজমিতে লাশ দেখে পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে মর্গে পাঠায়। কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি।