সংক্ষেপে সারা দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অটিস্টিক শিশুদের আঁকা ছবি

অটিস্টিক শিশুদের মেধা ও মননের সঙ্গে সবাইকে পরিচিত করিয়ে দিতে তাদের আঁকা ছবি নিয়ে গত শনিবার থেকে রাজধানীর ধানমন্ডিতে অবস্থিত দৃক গ্যালারিতে সাত দিনব্যাপী এক প্রদর্শনী শুরু হয়েছে।

প্রদর্শনী উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের অধ্যাপক আবুল বারক আলভী। ঢাকার আটটি বিশেষ স্কুলের অটিস্টিক শিশুদের আঁকা ১২০টি ছবি প্রদর্শনীতে স্থান পেয়েছে। প্রতিদিন বেলা তিনটা থেকে রাত আটটা পর্যন্ত চলা এ প্রদর্শনী শেষ হবে ২৮ জুন। বিজ্ঞপ্তি।

সিটি ব্যাংকের নতুন সেবা

সিটি ব্যাংক প্রিমিয়াম গ্রাহকদের জন্য অগ্রাধিকারমূলক ব্যাংকিং সেবা ‘সিটিজেমস’ চালু করেছে। ব্যাংকের প্রধান কার্যালয়ে গত শনিবার এক সংবাদ সম্মেলনের মাধ্যমে ব্যাংকের চেয়ারম্যান রুবেল আজিজ এর উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন ব্যাংকের সিটিজেমস প্রজেক্টের পরিচালক আজিজ আল কায়সার, ব্যবস্থাপনা পরিচালক ও সিইও কে মাহমুদ সাত্তার, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক সোহেল আর কে হুসেইন ও ফারুক মঈনউদ্দীন, ডিএমডি ও প্রধান যোগাযোগ কর্মকর্তা মাসরুর আরেফিনসহ অন্যরা। বিজ্ঞপ্তি।