সংক্ষেপে সারা দেশ
গ্রেপ্তার ৩চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় জাহাঙ্গীর, রোকু ও মোস্তফা নামের তিন ব্যক্তিকে অস্ত্র, গুলিসহ গ্রেপ্তার করা হয়েছে। উপজেলার কানসাট এলাকায় অভিযান চালিয়ে গত শনিবার সন্ধ্যায় একটি বিদেশি পিস্তল, ছয়টি গুলি, দুটি ম্যাগাজিনসহ ওই তিনজনকে গ্রেপ্তার করে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। র্যাব-৫ সূত্র জানায়, এ ব্যাপারে শিবগঞ্জ থানায় মামলা হয়েছে। শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি।মানববন্ধননাটোরে সাত দফা দাবি আদায়ে মানববন্ধন ও জেলা প্রশাসকের কার্যালয় ঘেরাও কর্মসূচি পালন করেছে জাতীয় কৃষক সমিতি জেলা শাখা। শহরের পুরোনো বাসস্ট্যান্ড এলাকায় গতকাল রোববার সকালে ওই মানববন্ধন হয়। ইউরিয়া সার ও জ্বালানি তেলের বর্ধিত মূল্য প্রত্যাহার, পাটের সর্বনিম্ন মূল্য দুই হাজার ২০০ টাকা নির্ধারণ, নারদ নদের পানিপ্রবাহ নিশ্চিতকরণ প্রভৃতি দাবিসংবলিত একটি স্মারকলিপি জেলা প্রশাসকের কাছে পেশ করা হয়। নাটোর প্রতিনিধি।কারাদণ্ডহবিগঞ্জের বানিয়াচং উপজেলায় বিধবা চাচিকে উত্ত্যক্ত করার দায়ে মোতাহের মিয়া (৩৫) নামের এক ব্যক্তিকে ছয় মাসের বিনা শ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী হাকিম দেবজিৎ সিংহ গতকাল রোববার এ রায় দেন। গত শনিবার রাতে তাঁকে গ্রেপ্তার করা হয়। বানিয়াচং (হবিগঞ্জ) প্রতিনিধি।