সংক্ষেপে সারা দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লাশ উদ্ধারঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলায় আমিরুল ইসলাম (৩৫) নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। উপজেলার বুজরুক সীমান্তের নাগর নদে ভাসমান অবস্থায় গতকাল সোমবার সকালে লাশটি উদ্ধার করে পুলিশ। ঠাকুরগাঁওয়ের হরিপুর থানার ওসি হুমায়ুন কবীর জানান, ময়নাতদন্তের জন্য লাশটি জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।  ঠাকুরগাঁও প্রতিনিধিকারাদণ্ডপটুয়াখালীর কলাপাড়া পৌর এলাকায় মাদক ব্যবসার দায়ে আবুল কালাম নামের এক ব্যক্তির ছয় মাসের কারাদণ্ড হয়েছে। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী হাকিম ও কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী গতকাল সোমবার এ রায় দেন। এর আগে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সহযোগিতায় আবুল কালামকে এক কেজি গাঁজাসহ গ্রেপ্তার করা হয়।  কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধিতিনজনের কারাদণ্ডগোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় মাদক ব্যবসার দায়ে লিয়াকত, সুজন মাতুব্বর ও মঞ্জু বেগম নামের তিনজনের প্রত্যেককে দুই বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী হাকিম ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পারভেজ রায়হান গত সোমবার এ রায় দেন। এর আগে উপজেলার বনগ্রাম বাজার থেকে ওই তিনজনকে গ্রেপ্তার করে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।  গোপালগঞ্জ প্রতিনিধিশিশু দিবসের কর্মসূচিসুনামগঞ্জে বাংলাদেশ শিশু একাডেমীর উদ্যোগে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ উপলক্ষে সাত দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি শুরু হয়েছে। জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে গতকাল সোমবার ওই কর্মসূচির উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক পরিমল সিংহ। এ সময় বক্তব্য দেন জেলা শিশুবিষয়ক কর্মকর্তা বাদল চন্দ্র বর্মণ, কলেজশিক্ষক শেরগুল আহমেদ, ব্র্যাকের কর্মকর্তা রেজাউল করিম, শিক্ষার্থী মুন্না দাস ও হোসনে আরা প্রমুখ। এরপর শিশুদের চিত্রাঙ্কন ও সুন্দর হাতের লেখা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সুনামগঞ্জ অফিস