সংক্ষেপে সারা দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কঙ্কাল উদ্ধারনাটোরের লালপুর উপজেলার ডাঙ্গাপাড়া গ্রামসংলগ্ন নলডাঙ্গা বিলের একটি আখখেত থেকে গত মঙ্গলবার রাতে পুলিশ এক স্কুলছাত্রীর কঙ্কাল উদ্ধার করেছে। পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, গত ২২ সেপ্টেম্বর রাতে মোমেনা মিতা (১৩) নামের ওই মেয়েটি নিখোঁজ হয়। এর এক দিন পর মেয়েটির বাবা লালপুর থানায় একটি সাধারণ ডায়েরি করেন। গত মঙ্গলবার বিকেলে স্থানীয় এক লোক খেতে কাজ করতে গিয়ে ওই কঙ্কাল দেখতে পান। খবর পেয়ে মিতার বাবা ঘটনাস্থলে গিয়ে কামিজ, পাজামা ও ওড়না দেখে মেয়ের কঙ্কাল শনাক্ত করেন।  লালপুর (নাটোর) প্রতিনিধি। হাতির পায়ে পিষ্টকক্সবাজারের উখিয়ার গভীর অরণ্য মধুরছড়া এলাকায় গতকাল বুধবার লাকড়ি সংগ্রহের সময় হাতির পায়ে পিষ্ট হয়ে এক রোহিঙ্গা শরণার্থীর মৃত্যু হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল বেলা ১১টার দিকে উপজেলার ফলিয়াপাড়া গ্রামের আনোয়ার হোসেন (২২) নামের ওই শরণার্থী মধুরছড়ার জঙ্গলে লাকড়ি সংগ্রহ করতে গিয়ে বন্য হাতির কবলে পড়েন। এ সময় বন্য হাতি তাঁকে পায়ের নিচে পিষ্ট করলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।  উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি।দুই ছাত্রের মৃত্যুবগুড়ার শিবগঞ্জ উপজেলার সোবহানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণীর দুই ছাত্র পুকুরের পানিতে ডুবে মারা গেছে। গ্রামবাসী জানায়, গতকাল বেলা তিনটার দিকে উপজেলার সোবহানপুন গ্রামের হেলাল উদ্দিনের একমাত্র ছেলে অন্তর হোসেন (৬) ও শাহ আলমের ছেলে সোহান রহমান (৬) পুকুরে গোসল করতে যায়। দীর্ঘ সময় অতিবাহিত হওয়ার পরও বাড়ি না ফেরায় দুই শিশুর অভিভাবকেরা তাদের খোঁজে অনুসন্ধান শুরু করে। একপর্যায়ে পুকুর থেকে তাদের লাশ উদ্ধার করা হয়।  শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি।কর্মশালাঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিকেন্দ্রিক ‘স্বরকল্পন আবৃত্তিচক্র’ শুদ্ধ উচ্চারণ, বাচনিক উৎকর্ষ ও আবৃত্তি কর্মশালার আয়োজন করেছে। আগামীকাল শুক্রবার থেকে এ কর্মশালা শুরু হচ্ছে। ৮০০ টাকা ফি দিয়ে যে কেউ এ কর্মশালায় অংশ নিতে পারবেন। ক্লাস নেবেন হাসান আরিফ, কামরুল হাসান, ভাস্বর বন্দ্যোপাধ্যায়, গোলাম সারোয়ার ও শিমুল মোস্তফা মাহিদুল ইসলাম। বিস্তারিত তথ্যের জন্য ০১৭১১৫০৫৬৬০ নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে। বিজ্ঞপ্তি।