সংক্ষেপে সারা দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাটকা জব্দবাগেরহাটের শরণখোলা উপজেলার রায়েন্দা ঘাট থেকে গতকাল বৃহস্পতিবার মৎস্য বিভাগ ও উপকূল রক্ষী বাহিনী কোস্টগার্ড যৌথ অভিযান চালিয়ে একটি ট্রলারসহ পাঁচ মণ জাটকা ইলিশ জব্দ করেছে। শরণখোলা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কামরুল হাসান জানান, গতকাল সকাল সাড়ে ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে রায়েন্দা ঘাট এলাকায় অভিযান চালিয়ে ওই জাটকাগুলো জব্দ করা হয়। পরে সেগুলো ১০টি এতিমখানায় দান করা হয়েছে। প্রসঙ্গত, বঙ্গোপসাগরে ৬ অক্টোবর থেকে ১৬ অক্টোবর পর্যন্ত সরকার ইলিশ ধরা নিষিদ্ধ করেছে।  বাগেরহাট প্রতিনিধি।জরিমানাবাগেরহাটের মোরেলগঞ্জে বিধিবহির্ভূতভাবে কৃষকের কাছে সার বিক্রির অভিযোগে শহীদুল ইসলাম নামের এক পরিবেশককে গতকাল বৃহস্পতিবার ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। উপজেলা নির্বাহী কর্মকর্তা জোহর আলী জানান, স্থানীয় শামীম এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী শহীদুল ইসলাম গত বুধবার তাঁর গুদাম থেকে ৬২ বস্তা ইউরিয়া সার জিউধরা ইউনিয়নের কৃষকদের কাছে বিক্রি করেন। এ সার তাঁর গুলিশাখালী বাজার থেকে বিক্রির নির্দেশনা থাকলেও তিনি তা না করে মোরেলগঞ্জ বাজারের গুদাম থেকে বিক্রি করেন।  বাগেরহাট প্রতিনিধি।মানববন্ধনব্রাহ্মণবাড়িয়া জেলা সদরে নবীনগর-ব্রাহ্মণবাড়িয়া সড়কের অসমাপ্ত কাজ দ্রুত বাস্তবায়নের দাবিতে প্রথম আলো নবীনগর বন্ধুসভার উদ্যোগে মানববন্ধন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ১০টার দিকে স্থানীয় ডাকবাংলো সড়কে এ মানববন্ধন হয়। এ সময় স্থানীয় সাংসদ শাহ জিকরুল আহমেদ, উপজেলা চেয়ারম্যান জিয়াউল হক সরকার, আওয়ামী লীগের নেতা শুক্কুর খান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মলাই মিয়া, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শামসুল আলম প্রমুখ উপস্থিত ছিলেন।  নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি।লাশ উদ্ধারজামালপুরের মেলান্দহ উপজেলার হরিপুর গ্রামের একটি ধানখেত থেকে গতকাল বৃহস্পতিবার জিয়াউল হক (৩০) নামের এক গাড়িচালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। মেলান্দহ থানার ওসি বিল্লাল উদ্দিন জানান, গত বুধবার সকালে জিয়াউল নিখোঁজ হন। পরে গতকাল দুপুরে হাত-পা বাঁধা অবস্থায় তাঁর লাশ উদ্ধার করা হয়। তাঁর বাড়ি জেলার ইসলামপুর উপজেলার উলিয়া গ্রামে। জামালপুর প্রতিনিধি।