সংক্ষেপে সারা দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইলিশ ধরায়লক্ষ্মীপুরের রামগতি উপজেলার মেঘনা নদীতে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ মাছ ধরার অভিযোগে পাঁচজন জেলেকে এক বছর করে সশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। দণ্ড পাওয়া জেলেরা হলেন, উপজেলার শিক্ষাগ্রাম এলাকার মো. এরশাদ, আবদুজ্জাহের, সমবায় গ্রাম এলাকার মো. হেলাল উদ্দিন, বালুর চর এলাকার মো. শাহ আলম ও কমলনগর উপজেলার পশ্চিম চর ফলকন এলাকার মো. হানিফ। রামগতি উপজেলা নির্বাহী কর্মকর্তা আ স ম হাসান আল আমিন বলেন, দণ্ড পাওয়া ব্যক্তিদের জেলহাজতে পাঠানো হয়েছে।  রামগতি (লক্ষ্মীপুর) প্রতিনিধি।বৃত্তি প্রদানফরিদপুরে আফজাল হোসেন স্মৃতি পরিষদের উদ্যোগে ৩০ জন ফ্রি কাটিং ও সেলাই প্রশিক্ষণার্থীকে সনদ এবং ৩০ জন মেধাবী ছাত্রছাত্রীকে বৃত্তি দেওয়া হয়েছে। গতকাল শুক্রবার সকালে স্থানীয় আফজাল হোসেন স্মৃতি পরিষদের কার্যালয়ে একটি অনুষ্ঠানের মাধ্যমে ওই সনদ ও বৃত্তি দেওয়া হয়। এ সময় পরিষদের সহসভাপতি সৈয়দ নজরুল হুদা ও ম্যাক্সিম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মো. হাবিবুর রহমান উপস্থিত ছিলেন।  ফরিদপুর অফিস।