সংক্ষেপে সারা দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিনা খরচে চিকিৎসাপিরোজপুর সার্জিকেয়ার ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার এখন থেকে মুক্তিযোদ্ধাদের বিনা খরচে চিকিৎসাসেবা দেবে। পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির পরিচালক বিজয়কৃষ্ণ হালদার গতকাল শনিবার এ ঘোষণা দেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পিরোজপুর সদর আসনের সাংসদ এ কে এম এ আউয়াল, বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. রুহুল আমীন। বিজয়কৃষ্ণ হালদার বলেন, এখন থেকে দূরের রোগীরা মুঠোফোনের মাধ্যমে চিকিৎসাসেবা নিতে পারবে। তবে এ জন্য এই চিকিৎসাকেন্দ্রে নাম নিবন্ধন করাতে হবে।  পিরোজপুর প্রতিনিধিগ্রেপ্তার ২ ফরিদপুর জেলার বোয়ালমারী উপজেলার সতৌর শেলাহাটি গ্রামে অভিযান চালিয়ে মো. আল-আমিন শেখ ও মো. হাসেম শেখ নামের দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান (র‌্যাব)। মো. তারেক মোল্লা হত্যা মামলার সন্দেহভাজন পলাতক আসামি হিসেবে ওই দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। ২০০৮ সালের ৩ জানুয়ারি ঢাকায় তারেক মোল্লাকে হত্যা করা হয়। এ ব্যাপারে আশুলিয়া থানায় মামলা হয়েছে। এ ব্যাপারে র‌্যাব ৮-এর কোম্পানি অধিনায়ক স্কোয়াড্রন লিডার সিরাজুল ইসলাম বলেন, দুই আসামিকে বোয়ালমারী থানায় সোপর্দ করা হয়েছে। ফরিদপুর অফিস