সংক্ষেপে সারা দেশ
ইলিশ জব্দপিরোজপুরে একটি ট্রলার থেকে ডিমওয়ালা দেড় টন ইলিশ জব্দ করেছেন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সদস্যরা। সদর উপজেলার পাড়েরহাট মৎস্য বন্দরে এফবি জসিম নামের একটি ট্রলার থেকে গত শনিবার সন্ধ্যায় ওই ইলিশ জব্দ করা হয়। র্যাব ৮-এর সহকারী পরিচালক সাজ্জাদ হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আগে থেকেই ওই স্থানে নজরদারি করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রফিকুল ইসলাম বলেন, জব্দ করা মাছ স্থানীয় কয়েকটি এতিমখানায় বিতরণ করা হয়েছে। পিরোজপুর প্রতিনিধিগ্রেপ্তারপঞ্চগড়ে রুহুল আমিন (বিপ্লব) নামের এক যুবককে মাদকদ্রব্যসহ গ্রেপ্তার করা হয়েছে। শহরের মসজিদপাড়া এলাকায় নিজ বাড়িতে হেরোইন বিক্রির সময় পুলিশ তাঁকে হাতেনাতে গ্রেপ্তার করে। এ সময় ২৩ পুরিয়া হেরোইন ও নগদ চার হাজার ৪৫০ টাকা জব্দ করা হয়। সদর থানার উপপরিদর্শক (এসআই) বাবুল ইসলাম বলেন, বিপ্লবের বিরুদ্ধে মাদক আইনে মামলা হয়েছে। পঞ্চগড় প্রতিনিধিসিডনি স্কুল চালুঢাকায় চালু হয়েছে সিডনি ইন্টারন্যাশনাল স্কুলের কার্যক্রম। অস্ট্রেলিয়ার নিউ সাউথওয়েলসের কারিকুলাম নিয়ে সিডনি-ঢাকা জয়েন্টভেঞ্চার প্রাইভেট লিমিটেড রাজধানীর বারিধারায় এ স্কুলটি চালু করেছে। চলতি মাসের প্রথম সপ্তাহ থেকে স্কুলটির ভর্তি কার্যক্রম শুরু করা হয়েছে। আগামী জানুয়ারিতে শুরু হবে শিক্ষা কার্যক্রম। বিজ্ঞপ্তি।